ভারতে তিন ম্যাচ খেলেই দেশে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

দীর্ঘ ৬ বছর পর ভারতের নারী ফুটবল লিগে অংশ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।  বেঙ্গালুরুর দল কিক স্টার্টের হয়ে মাত্র তিন ম্যাচ খেলতে না খেলতেই দেশে ফিরেছেন তিনি। আজ বুধবার কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের স্ট্রাইকার।

পারিবারিক কারণে টুর্নামেন্ট শেষ না করে ঢাকায় ফিরতে হয়েছে সাবিনাকে। ঢাকায় ফেরার খবরটি বাংলা ট্রিবিউনের কাছে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

কিক স্টার্টের হয়ে সর্বশেষ সানজিদা আক্তারের ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিলেন সাবিনা। যদিও মাত্র শেষ চার মিনিট খেলতে পেরেছিলেন। এছাড়া আর কোনও ম্যাচে গোল নেই তার। পারিবারিক সমস্যা মিটলে সাবিনা আবারও ভারতে খেলতে যাবেন কিনা সেটার নিশ্চয়তা দিতে পারেননি।

তবে খেলতে না গেলেও বাফুফের ক্যম্পে থেকে অনুশীলন করে যাবেন। এই মাসেই জাতীয় নারী দলের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। আগে প্রতিপক্ষ ফিলিস্তিন বলা হলেও এখনও তা শতভাগ নিশ্চিত নয়। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত তথ্য জানানোর কথা বাফুফের।

সাবিনার দল কিক স্টার্ট আট ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সানজিদার দল ইস্ট বেঙ্গল মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে এক ধাপ ওপরে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের