ইস্ট বেঙ্গলের হারের দিনে গোল নেই সানজিদার

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৬

কিকস্টার্ট এফসির বিপক্ষে আগের ম্যাচে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে চমক দেখান সানজিদা আক্তার। অবশ্য তার দল ইস্ট বেঙ্গল এফসি ম্যাচটি হেরে যায় ৩-১ গোলে। রবিবার আবারও মাঠে নামলেন বাংলাদেশের সাফ জয়ী ফরোয়ার্ড। এবার তাকে কড়া পাহারায় রেখেছিলেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। তাতে করে একাধিক সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি। ইস্ট বেঙ্গল ম্যাচটিও হেরে গেছে ২-০ গোলে।

ভারতীয় নারী ফুটবল লিগে গোয়ার তিলক ময়দানে সেথু এফসির বিপক্ষে নবম ম্যাচ খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল। আগের ম্যাচে চোখ ধাঁধানো গোল করার কারণে সানজিদা যখনই বল পেয়েছেন, তাকে ব্যর্থ করতে ব্যস্ত ছিলেন সেথু এফসির ডিফেন্ডাররা। প্রতিপক্ষের রক্ষণের বাধার কারণে বক্সে খুব একটা ঢুকতে না পারলেও গোল করাতে ক্রস দেন সানজিদা। কিন্তু সতীর্থরা বল লক্ষ্যে রাখতে পারেননি। 

শুরুর দিকেই গোল হজম করে ইস্ট বেঙ্গল। ৮ মিনিটে সেথু এফসির আক্রমণ আটকাতে গিয়ে বক্সের মধ্যে হ্যান্ডবল করেন তাদের এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন কাজল ডি সুজা।

নির্ধারিত সময় শেষ হওয়ার ৮ মিনিট আগে কাজল জোড়া গোল পূর্ণ করেন। তার প্রথম শটে ইস্ট বেঙ্গলের গোলরক্ষক মামনি বলটা ধরে রাখতে পারেননি। ফিরতি শটে আলতো টোকায় বল জালে পাঠান কাজল।

সাত দলের এই লিগে অবনমনের শঙ্কায় ইস্ট বেঙ্গল। মাত্র ১ জয় ও ১ ড্রয়ে চার পয়েন্ট তাদের। সেথু এফসি ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে গোকুলাম কেরালা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ