দুই হারের জবাবে ওয়েস্ট হ্যামকে ছিন্নভিন্ন করলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে প্রতিশোধের আগুনে পোড়ালো আর্সেনাল। সবশেষ দুই ম্যাচে তাদের কাছে হারের জবাব দিলো গোল উৎসব করে। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ৬-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে থাকলো গানাররা।

এই মৌসুমে লন্ডন প্রতিদ্বন্দ্বীর কাছে দুইবার হেরে গিয়েছিল মিকেল আর্তেতার দল। নভেম্বর ও ডিসেম্বরে লিগ কাপ ও প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পায় আর্সেনাল। ওই দুই ম্যাচে ৫ গোল হজম করেছিল তারা, এবার এক ম্যাচেই তার চেয়ে একটি বেশি গোল করলো।   

এই জয়ে ২৪ ম্যাচ শেষে ম্যানসিটির সমান ৫২ পয়েন্ট আর্সেনালের। কিন্তু সিটিজেনদের চেয়ে গোল কম করায় ও এক ম্যাচ বেশি খেলার কারণে তিনে তারা। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

প্রথমার্ধেই চার গোল করে আর্সেনাল। ৩২ মিনিটে উইলিয়াম সালিবা গোলমুখ খোলেন। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তিন মিনিটের ব্যবধানে গোল করেন বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল। যোগ করা সময়ে জাল কাঁপান লিয়ান্দ্রো ট্রসার্ড।

দ্বিতীয়ার্ধে সাকা ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন। দুই মিনিট পর ডেকলান রাইস ষষ্ঠ গোলে ওয়েস্ট হ্যামকে শোচনীয় পরাজয়ের লজ্জা দেন।

১৯৬৩ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ৮-২ গোলে হারের পর ঘরের মাঠে এটাই ওয়েস্ট হ্যামের সবচেয়ে বড় হার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের