বাংলাদেশে খেলতে আসছে না ফিলিস্তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫

এই মাসে ফিলিস্তিনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। ফিলিস্তিনের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ায় সেভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই অতিথিরা ম্যাচ খেলতে অপারগতা প্রকাশ করেছে। যার কারণে ফেব্রুয়ারিতে কোনও ম্যাচ খেলতে পারছেন না সাবিনা-সানজিদারা।

এই অবস্থায় এপ্রিলে পরের ফিফা প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিলিস্তিনের না আসা প্রসঙ্গে বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওরা আমাদের কথা দিয়েছিল ঢাকায় এসে খেলে যাবে। এখন ফিলিস্তিন বলছে তাদের অঞ্চলে ম্যাচ খেলবে, বাংলাদেশে আসবে না। হঠাৎ এমন সিদ্ধান্তে আমরা বিপাকে পড়েছি। এত অল্প সময়ে অন্য দল পাওয়া কঠিন। তাই ফেব্রুয়ারিতে কোনও ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না। এপ্রিলের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

সাবিনা-সানজিদা-মনিকারা সবশেষ গত বছরের ডিসেম্বর ঢাকায় ফিফা প্রীতি ম্যাচ খেলেছিলেন। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ দুটি ম্যাচেই বড় ব্যবধানে জিতেছিল। আপাতত তাদের এখন চার মাস আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে থাকতে হচ্ছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী