ফেডারেশন কাপের কোয়ার্টারে কে কার মুখোমুখি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫

ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বের আজ শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। কিন্তু জয় উৎসব করলেও নক আউটে যেতে পারছে না বন্দরনগীর দলটি। এবার  ‘অদ্ভুত নিয়মে’ ফেডারেশন কাপে টানা দুই ম্যাচ হেরে কোনও পয়েন্ট না পেয়েও শেখ রাসেল জায়গা করে নিয়েছে নক আউট পর্বে। রহমতগঞ্জও এক পয়েন্ট পেয়ে তাদের পথ অনুসরণ করেছে।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ অনুযায়ী আগামী ২ এপ্রিল মোহামেডানের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়াচক্র। ১৬ এপ্রিল বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের সঙ্গে। ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি। ৩০ এপ্রিল আবাহনী মুখোমুখি হবে ফর্টিস এফসির। 

সেমিফাইনাল ৭ মে ও ১৪ মে, আর ফাইনাল হবে ২১ মে।

কোয়ার্টার ফাইনালের প্রথম তিনটি ম্যাচ হবে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। পরের ম্যাচটি হবে কিংস অ্যারেনাতে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি