গেটাফেকে উড়িয়ে দুইয়ে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৬

চ্যাম্পিয়নস লিগে নাপোলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর লা লিগায় দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলো বার্সেলোনা। শনিবার অস্থায়ী ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে তারা গেটাফেকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।

রাফিনহা এই বছর প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেন। জুলেস কোন্দের লম্বা পাসে বক্সের সামনে বল পান পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বক্সে ঢুকে ডান পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে রকেট গতির শটে জালে বল জড়ান তিনি। ২০ মিনিটে লিড পায় কাতালান জায়ান্টরা। রাফিনহা একইভাবে গোল করার সুযোগ পেয়েছিলেন আরও দুইবার। কিন্তু হতাশ করেন তিনি।  

বিরতির পর সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল গেটাফে। ৪৯ মিনিটে লুইস মিল্লার দূরপাল্লার শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। চার মিনিট পর আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের বাড়ানো পাসে ডান পোস্ট দিয়ে জাল কাঁপান জোয়াও ফেলিক্স। ২-০ তে এগিয়ে যাওয়ার আট মিনিট পর ফ্রেঙ্কি ডি ইয়ং বার্সাকে তৃতীয় গোল এনে দেন। বদলি খেলোয়াড় ফারমিন লোপেজ যোগ করা সময়ের প্রথম মিনিটে গেটাফের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

এই জয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে জিরোনাকে পেছনে ফেললো বার্সা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৬২) চেয়ে পাঁচ পয়েন্ট দূরে থেকে দ্বিতীয় স্থানে তারা। দুটি দলই কাতালানদের চেয়ে একটি করে ম্যাচ কম খেলেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম