ব্রাজিলিয়ানের পেছনে ছুটছেন বাংলাদেশের রাকিবও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৫

তিনি প্রথাগত স্ট্রাইকার নন। খেলেন রাইট উইংয়ে। নিজের যোগ্যতা দিয়ে একাদশে জায়গা করে নিয়ে আগেই অস্কার ব্রুজনের ‘গুড বুকে’ ঢুকে পড়েছেন। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ৯ ম্যাচ শেষে রাকিব হোসেনের নামের পাশে শোভা পাচ্ছে ৬ গোল। আগের মৌসুমের পারফরম্যান্স ছাপিয়ে যাচ্ছেন এবার। লিগে প্রথম পর্ব শেষে ৮ গোল করে শীর্ষে রাকিবের বসুন্ধরা কিংস সতীর্থ দোরিয়েলতন গোমেজ। ব্রাজিলিয়ানের পর ৭ গোলে দুইয়ে আবাহনীর সেন্টভিনসেন্ট এবং গ্রানা্ডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট। বাংলাদেশের খেলোয়াড় হিসেবে রাকিবই আছেন শুধু ওপরের দিকে। যদিও ব্রাদার্স ইউনিয়নের রাব্বি হোসেন ৫ গোল নিয়ে রাকিবকে ছোঁয়ার অপেক্ষায়।

রাকিবের বর্তমান যা পারফরম্যান্স, তাতে করে লিগ শেষে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ছাড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও রাকিব এসব নিয়ে চিন্তিত নন। নিজের খেলাটাই খেলে যেতে চান।

বরিশাল থেকে বাংলা ট্রিবিউনকে রাকিব ফোনে বলেছেন, ‘আমি কখনও এমন লক্ষ্য নিয়ে খেলি না। এভাবে লক্ষ্য নিয়ে নামলে ফুটবল খেলা সম্ভব না। আমি শুধু চেষ্টা করি নিজের ভুলগুলো শুধরে নিতে। যেন দল জেতে। তবে গোল পেলে তো ভালো লাগবে। সেটা সবাই চায়।’ 

কিংসে ব্রাজিলের আক্রমণত্রয়ী দোরিয়েলতন-রবিনহো আর মিগেল দামাশেনার সঙ্গে মূল একাদশে রাকিব ভালো মতোই জায়গা করে নিয়েছেন। গোল তো অন্যদের বানিয়ে দিচ্ছেনই, সুযোগ পেলে ঠিকঠাক কাজে লাগাচ্ছেন।

বিশেষ করে গত বছরে বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপ থেকে রাকিবের খেলাতে বেশ পরিবর্তন এসেছে। তিনি অবশ্য বলেছেন, ‘আমি আমার মতো পরিশ্রম করে যাচ্ছি। তার ফলও পাচ্ছি। শেষ পর্যন্ত যে সুযোগ কাজে লাগাতে পারে, সেই সবার থেকে আলাদা হয়ে যায়। চাইলেই সম্ভব।’

সামনেই জাতীয় দলের খেলা রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে রাকিবের আরও একটি পরীক্ষা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের