মেসি অবসর নিলে ব্যালন ডি’অর জেতার সুযোগ আছে: হাল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ২৩:০০আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২৩:০০

অবিশ্বাস্য এক মৌসুম পার করেছিলেন আর্লিং হাল্যান্ড। ইংলিশ ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছিলেন। ম্যানচেস্টার সিটি তার পারফরম্যান্সে ভর করে অভূতপূর্ব ট্রেবলও জিতেছিল। তাতে করে নরওয়েজিয়ান স্ট্রাইকারের হাতে ব্যালন ডি’অর দেখতে পাচ্ছিলেন কেউ কেউ। কিন্তু লিওনেল মেসি জেতেন ফুটবলের শীর্ষস্তরের ব্যক্তিগত পুরস্কার। হাল্যান্ডের মতে, আর্জেন্টাইন ফরোয়ার্ড অবসর না নেওয়া পর্যন্ত আর কারও ব্যালন ডি’অর জেতার সুযোগ নেই।

ম্যানসিটিতে অভিষেক মৌসুমে মাঠে ভয়ঙ্কর রূপ দেখান হাল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল ছিল তার। ম্যানইউর পর ইংল্যান্ডের প্রথম দল হিসেবে ম্যানসিটি জেতে তিন শিরোপা। কিন্তু ব্যালন ডি’অরের লড়াইয়ে ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির কাছে হার মানতে হয় হাল্যান্ডকে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নরওয়েজিয়ান স্ট্রাইকারকে প্রশ্ন করা হয়, তার ব্যালন ডি’অর জিততে মেসিকে বুট তুলে রাখতে হবে কি না। ম্যানসিটি তারকা বলেছেন, ‘ভালো প্রশ্ন! আমি জানি না। আমার বয়স কেবল ২৩ বছর। আমি এটা জিততে চাই। মেসি এই সময়ে খেলা সেরা খেলোয়াড়। অন্য কাউকে সেরা হতে হলে সম্ভবত তাকে অবসর নিতে হবে।’

এই মৌসুমে গতবারের মতো গোল উৎসব করতে পারছেন না হাল্যান্ড। যদিও ২২ ম্যাচে ১৮ গোল করে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে তিনি। অন্যদিকে মেসি ইন্টার মায়ামির জার্সিতে তিনটি এমএলএস ম্যাচে ৩ গোল করেছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান