রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১১:৪২আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪২

চ্যাম্পিয়নস লিগে গতবার ম্যানচেস্টার সিটির মাঠে সেমিফাইনালে হার দেখেছিল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়নদের কাছে সেই হারের জ্বালাটা কেমন লেগেছিল সেটা কোচ কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়া থেকেই বোঝা যায়। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শিষ্যরা মধুর প্রতিশোধ নেওয়ায় গর্ববোধ করছেন রিয়াল মাদ্রিদের এই কোচ। 

ইতিহাদে গতবার ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে রিয়ালকে বিদায় নিতে হয়েছিল। এবার অবশ্য শেষ আটের লড়াইয়ে একই মাঠে ম্যাচটা গড়ায় টাইব্রেকারে। সেখানেই সিটিকে পরাস্ত করেছেন তারা। ম্যাচের পর আনচেলত্তি বলেছেন, ‘আমার বিশ্বাস সিটিকে অন্য কোনওভাবে হারানো সম্ভব ছিল না। ফলে আমরা যা করেছি, তাতে ভীষণ গর্বিত।’ 

স্নায়ুক্ষয়ী পেনাল্টির সময় অস্থির অবস্থায় ছিলেন আনচেলত্তি। টাচ লাইনে অস্থিরভাবে পায়চারি করছিলেন তিনি। আনচেলত্তি বলেছেন, যখন শুটআউটে ম্যাচ গড়ায় তিনি নিশ্চিত ছিলেন যে, তার দল বাধা পার করে ফেলবে, ‘পেনাল্টি শুটআউট যখন শুরু হলো, আমরা নিশ্চিত ছিলাম যে বাধা পার করে ফেলবো।’

নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র ছিল। অতিরিক্ত সময়ে তারা সিটিকে গোল করতে দেয়নি। তার পরেই ম্যাচ গড়ায় শুটআউটে। আনচেলত্তি দলের রক্ষণের প্রশংসা করেছেন এভাবে, ‘আমরা রক্ষণ খুব ভালোভাবেই সামলেছি। কারণ বিষয়টা ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার। মাদ্রিদ এমন একটা ক্লাব যখন কোনও উপায় না থাকলেও টিকে থাকার জন্য সব সময় লড়াকু মানসিকতা নিয়ে খেলে। তখন কিন্তু একটা না একটা পথ বের করে ফেলি আমরা।’

/এফআইআর/     
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান