অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনাল স্মরণীয় করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ২০:০৫আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:১৫

এই তো কিছুদিন আগে ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হতে হয়েছিল বাংলাদেশকে। এবার অনূর্ধ্ব-১৬ আসরে দুই দল ফাইনাল খেলছে। তবে যুগ্ম নয়, এককভাবে ট্রফি জিতে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে উৎসব করতে চাইছে সাইফুল বারী টিটুর দল। বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টায় শুরু হবে দুই দলের উত্তেজনাপূর্ণ ম্যাচটি।

ম্যাচের আগে আজ শনিবার দুপুরে অনুশীলন করেছে বাংলাদেশ। কীভাবে আবারও ভারতবধ করা যাবে সেই পরিকল্পনা শিষ্যদের বুঝিয়ে দিয়েছেন কোচ টিটু। বিশেষ করে লিগ পর্বে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয়টা বেশ চাঙ্গা রাখছে সুরভী আকন্দ প্রীতি-থুইনু মারমাদের।

অনুশীলনে ফুটবলাররা

তবে ফাইনাল জেতা সহজ হবে না, তা বুঝতে পারছেন বাংলাদেশ কোচ। তাই প্রতিপক্ষকে সমীহ করে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সেরা দুই দল ফাইনালে খেলছে। ফাইনাল সবসময় ফাইনালের মতোই। যে কোনও কিছু হতে পারে। আপনাকে দুই দলকেই সম্মান করতে হবে। শক্তি-দুর্বলতা খুঁজে নিতে হবে। তবে আমরা আশা করছি ফাইনালে ভালো কিছু দেখাতে পারবো। আমাদের জন্য স্মরণীয় ফাইনাল হবে এটা।’

লিগ পর্বের ম্যাচের অভিজ্ঞতা কেমন ছিল, তা আবারও মনে করিয়ে দিলেন সাবেক মিডফিল্ডার, ‘আমরা একে অন্যের বিপক্ষে আগে খেলেছি। দুই দলই সবার সম্পর্কে জানে, যা সবার পরিকল্পনায় থাকছে। কিন্তু মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলাটা বড় বিষয়। মাঠে কম ভুল করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সহজ হতে পারে।’

ভারতের কোচ বিবি থমাস মুত্থা লিগ পর্বের ম্যাচে হারের স্মৃতি ভুলে যেতে চাইছেন। ভুলত্রুটি সংশোধন করে এগিয়ে যেতে চাইছেন, ‘কাল আমাদের জন্য নতুন দিন। অতীত ভুলে যেতে চাই। আমরা ভালো অবস্থানে আছি। সবাই ফাইনালে খেলার জন্য প্রস্তুত আছি। তবে শঙ্কা হলো ছোট ভুল নিয়ে। আশার কথা সেটা মেয়েরা বুঝতে পারছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী