ক্যামেরাম্যানকে ধাক্কা দিয়ে বড় শাস্তির মুখে নাপোলি প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৪, ২৩:৫৩আপডেট : ১২ মার্চ ২০২৪, ২৩:৫৩

ইতালিয়ান মিডিয়ার সঙ্গে নাপোলি প্রেসিডেন্ট অরেলিও দে লরেন্তিসের রেষারেষির কথা অনেকেরই জানা। শোনা যায়, নাপোলির সমর্থক কোনও সাংবাদিক না হলে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে দেন না। কিছুদিন আগে ডিএজেডএন-এর সঙ্গে দলকে কথা বলতে বারণ করেছিলেন তিনি। এবার ক্লাবের এক খেলোয়াড়কে লাইভ সাক্ষাৎকার থেকে টেনে আনলেন তিনি এবং ক্যামেরাম্যানকে ধাক্কাও দিলেন।

এমন আচরণের কারণে উয়েফার কাছ থেকে বিশাল অঙ্কের জরিমানার শাস্তি পেতে যাচ্ছেন দে লরেন্তিস।

ঘটনা মঙ্গলবারের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে খেলতে বার্সেলোনায় গেছে নাপোলি। সেখানেই ইতালিয়ান টেলিভিশন স্টেশন স্কাই স্পোর্টের সঙ্গে কথা বলছিলেন দলটির ফরোয়ার্ড মাত্তেও পলিতানো। দে লরেন্তিস হুট করে লাইভ সাক্ষাৎকারের মাঝে ঢুকে যান। চিৎকার করে বলতে থাকেন, ‘পলিতানো! পলিতানো! তোমাদের (স্কাই) সঙ্গে তার কথা বলার অনুমতি নেই।’

পলিতানো গোমড়া মুখে ক্যামেরার সামনে থেকে সরে যান। দে লরেন্তিসের সঙ্গে সাংবাদিকের বাদানুবাদ হয়। লরেন্তিস চলে যেতে গিয়েও ফিরে যান এবং ক্যামেরাম্যানকে ধাক্কা দেন। ওই ক্যামেরাম্যান ভারসাম্য রক্ষার জন্য কয়েক পা পেছনে চলে যান।

এনিয়ে এক্স-এ দে লরেন্তিসের সমালোচনা করে স্কাই স্পোর্টের ফেডেরিকো ফেরি বলেছেন, ‘আমাদের সাংবাদিক ও ক্যামেরাম্যানের সঙ্গে যা ঘটলো, আমি একেবারে নির্বাক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একটা ব্যাপার নিশ্চিত: আমরা সবসময়ের মতো পেশাদারিত্ব, বিশ্বাসযোগ্যতা নিয়ে এগিয়ে যাবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী