সুদান ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু মিলেছে: বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৪, ১১:২২আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১১:২২

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে ড্র ও অন্যটিতে  তিন গোলে হেরেছে। তবে শেষ ম্যাচ হারলেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। 

প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে কোচ কাবরেরা ইতিবাচক মনোভাব পোষণ করেছিলেন। দ্বিতীয় ম্যাচের পর আত্ববিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘এই দুইটা ম্যাচ আমাদের ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে নামার প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি এবং এখানে আসার আগের অবস্থার তুলনায় ভালো খেলছি। ২১ মার্চের জন্য আমরা এখন অনেকটাই প্রস্তুত।’

সুদানিরা শারীরিকভাবে বেশ  শক্তিশালী। ফিলিস্তিনরাও তাদের কাছাকাছি। তাই সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খুব বড় ভুমিকা রাখবে মনে করেন কোচ, ‘আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেললাম আমরা সুদানের মতো  শক্তিশালী দলের বিপক্ষে। শারীরিক শক্তি তুলনায় সুদান আর ফিলিস্তিন প্রায় কাছাকাছি। শারীরিক শক্তিতে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে। তারপরও দলের সবাই জোর লড়াই করে গেছে। আমি মনে করি দুটি ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছু মিলেছে আমাদের।'

আগামী রবিবার বাংলাদেশ দল কুয়েত যাবে। ২১ মার্চ সেখানে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৬ মার্চ কিংস অ্যারেনাতে হবে হোম ম্যাচ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের