রোনালদোর ৫০তম গোলে জয়ে ফিরলো আল নাসর

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১২:৩৯আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৯:১৮

সময়টা ভালো যাচ্ছিল না আল নাসরের। টানা চার ম্যাচ ছিল জয়হীন। এর মধ্যে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এই দুঃসময় কাটাতে জয়ের বিকল্প ছিল না সৌদি ক্লাবের সামনে। শুক্রবার তারা জয়ের মুখ দেখলো আল আহলির বিপক্ষে।

আল আহলিকে সৌদি প্রো লিগে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। একমাত্র গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালের শেষ দিকে আসার পর থেকে প্রায়ই গোল করছেন তিনি। এবার আল আহলির বিপক্ষে দলটির জার্সিতে ৫০তম গোলের মাইলফলক ছুঁলেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।

আল নাসর সৌদি প্রো লিগের দ্বিতীয় স্থানে। তাদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আল হিলাল।

প্রথমার্ধে রোনালদো গোল পেয়েছিলেন। সাদিও মানের থ্রু বল ধরে ৪২ মিনিটে জাল কাঁপান তিনি। কিন্তু দীর্ঘক্ষণ ভিএআর পরীক্ষা নিরীক্ষা শেষে অফসাইডের কারণে গোল বাতিল হয়।

অবশেষে গোলের দেখা পায় আল নাসর। বক্সের ভেতরে তাদের খেলোয়াড় আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় দলটি। স্পট কিক থেকে গোল করেন রোনালদো। এটি সব প্রতিযোগিতা মিলে আল নাসরের হয়ে তার গোলের হাফ সেঞ্চুরি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান