প্রাক মৌসুমে নিউজার্সিতে হবে ক্লাসিকো 

স্পোর্টস ডেস্ক 
২০ মার্চ ২০২৪, ০৯:৩১আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:৩১

আগামী মৌসুমের আগে যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকো খেলবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে আগস্টে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে খেলবে তারা। 

বার্সেলোনা জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ম্যানচেস্টার সিটি ও এসি মিলানের বিপক্ষেও তারা মাঠে নামবে। 

যুক্তরাষ্ট্রে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সফরের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৩০ জুলাই। ওই দিনই ফ্লোরিডায় তারা ইংলিশ জায়ান্ট ম্যানসিটির মুখোমুখি হবে। তার পর ৩ আগস্ট মেটলাইফ স্টেডিয়ামে মাঠে গড়াবে এল ক্লাসিকো। 

চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে এল ক্লাসিকো অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে আগের তিন এল ক্লাসিকোতেই বার্সা জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২০১৭ সালে মায়ামিতে ৩-২, ২০২২ সালে লাস ভেগাসে ১-০ ও গত গ্রীষ্মে তাদের জয়ের ব্যবধান ছিল ৩-০! 

ক্লাসিকোর পর বার্সা সফরের আনুষ্ঠানিকতা শেষ করবে ইতালিয়ান ক্লাব মিলানের মুখোমুখি হয়ে। বাল্টিমোরের এম অ্যান্ড টি স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে ৬ আগস্ট। 

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী