সুযোগ পেলে ফিলিস্তিনের বিপক্ষে গোল করতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ১৯:৪৫আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৯:৪৭

শক্তির দিক দিয়ে ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে খেলাটা বেশ কঠিন। তবে কঠিনকেই জয় করতে চাইছেন জামাল ভূঁইয়ারা। একটি দল হয়ে খেলে ফিলিস্তিনের বিপক্ষে ইতিবাচক পারফরম্যান্স করে দেখানোর লক্ষ্য রাকিব হোসেন-তপু বর্মণদের।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েতের জাবেদ আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিস্তিনের মুখোমুখি হতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল।
দুই দলই প্রথম জয়ের তাড়না নিয়ে এ ম্যাচে খেলবে।

নিজেদের রক্ষণ সামলে সুযোগ পেলে ফিলিস্তিনের রক্ষণে চড়াও হতে চান রাকিব হোসেনরা। একটি দল হয়ে খেলে কাঙ্ক্ষিত সাফল্য ঘরে তোলাই লক্ষ্য।

ফরোয়ার্ড রাকিব বলেছেন, ‘রক্ষণ, আক্রমণ সব নিয়েই কোচ কাজ করেছেন। আমরা ফরোয়ার্ড হিসেবে চেষ্টা করবো সুযোগ পেলে গোল করার। আসলে এটা নিয়ে কোচ কাজ করছেন, আজকেও আমাদের ভিডিও সেশন ছিল ওদের শক্তি ও দুর্বল দিকগুলো নিয়ে। ওরা শক্তিশালী দল, সেটা আমরা জানি। আমরা নিজেদের দিক থেকে চেষ্টা করবো যতটুকু ভালো করা যায়। আমরা ফরোয়ার্ডরা সুযোগ পেলে গোল করার চেষ্টা করবো।’ 

অনেক দিন ধরে একসঙ্গে থেকে একটি দল হয়ে গড়ে উঠেছেন সবাই। সেটাই মনে করিয়ে দিয়ে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড বলেছেন, ‘অনেক দিন আমরা একসঙ্গে আছি। ফলে ভালো একটা কম্বিনেশন তৈরি হয়েছে। আশা করি, এটা আমাদের কাজে দিবে। এখানকার আবহাওয়াও ভালো, (রাতে) সৌদি আরবের মতোই ঠাণ্ডা আবহাওয়া। এই কন্ডিশনও ইনশাআল্লাহ ম্যাচে আমাদের কাজে দেবে।’

আরেক ডিফেন্ডার রহমত মিয়া মনে করছেন নিজেদের মধ্যে বোঝাপড়া কিংবা বনিবনা আগের চেয়ে অনেক ভালো, ‘প্রথমত আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছে। সৌদিতে শুরু (প্রস্তুতি) করেছিলাম, সেখানে আমরা দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। সব মিলিয়ে বলতে পারি, সবাই ক্যাম্পটা ভালোভাবে শেষ করতে পেরেছি। সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছি এবং আশা করছি, ইনশাআল্লাহ দল ভালো করবে।’ 

এরপরই আবাহনী লিমিটেডের ডিফেন্ডার বলেছেন, ‘যদি বাংলাদেশ দলের এই সময়ের খেলা দেখেন, তাহলে দেখবেন, শুধু ডিফেন্ডাররাই রক্ষণের কাজ করে না, পুরো দলই রক্ষণের জন্য কাজ করে। আমি মনে করি, সবাই মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ আছে। ভালোভাবে খেলে ইনশাআল্লাহ দেশে ফিরতে পারবো।’ 

কুয়েতে টানা বৃষ্টি হচ্ছে। রহমতের মনে হচ্ছে এটা ইতিবাচক দিক হতে পারে, ‘মরুভূমিতে সাধারণত বৃষ্টি হয় না। সৌদিতে ১৪-১৫ দিন অনুশীলন করেছি, কিন্তু ওখানে আমরা বৃষ্টি পাইনি। কুয়েতে এসে পেলাম। এটা আমাদের জন্য ভালো। ম্যাচের দিন বৃষ্টি হলে আমরা মানিয়ে নিতে পারবো, ইনশাআল্লাহ।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে