ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ২৩:৫০আপডেট : ২১ মার্চ ২০২৪, ২৩:৫৪

শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্বকাপ বাছাইয়ে গত বছর লেবানন ম্যাচে ছিলেন না গোলকিপার আনিসুর রহমান জিকো। নিষেধাজ্ঞা কাটিয়ে এবার দলে ফিরলেও ফিলিস্তিনের বিপক্ষে একাদশে জায়গা করে নিতে পারেননি বসুন্ধরা কিংসের অভিজ্ঞ গোলকিপার। এমনকি জায়গা হয়নি লেবানন ম্যাচে তেকাঠির নিচে থাকা মেহেদেী হাসান শ্রাবনেরও। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বরং একাদশে আরেক তরুণ গোলকিপার মিতুল মারমার ওপর ভরসা রেখেছেন।

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ খেলতে আজ রাত সাড়ে বারোটায় মাঠে নামছে বাংলাদেশ। কুয়েত সিটির জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। 

এই ম্যাচের আগে সৌদি আরবে দুই সপ্তাহের বেশি নিবিড় অনুশীলন করেছেন জামাল-হৃদয়রা। এরপর কুয়েতে এসে দিন কয়েক স্থানীয় আবহাওয়ার সঙ্গে ধাতস্থ হওয়ার চেষ্টা। দুই দেশের অনুশীলন কতটুকু কাজে দিয়েছে তার প্রতিফলন দেখা যাবে  মাঠে।

দলে জায়গা পাওয়া মিতুল মারমা

আগের মতোই আজও  ৪-৪-২ ফর্মেশনে খেলার সম্ভাবনা বাংলাদেশের। মিতুল মারমা ছাড়াও সেরা একাদশে ফিরেছেন তপু বর্মণ। সেন্টার ব্যাক পজিশনে তার সঙ্গে দেখা যাবে বিশ্বনাথ ঘোষকে। লেফটব্যাকে ইসা ফয়সাল এবং রাইট ব্যাকে সাদ উদ্দিন।

ডিফেন্সিভ মিডে থাকছেন মোহাম্মদ হৃদয়, তার সামনে মোহাম্মদ সোহেল রানা ও মজিবর রহমান জনি এবং জামাল ভুঁইয়া। আর আক্রমণভাগে রাকিব হোসেনের সঙ্গে জুটি বেধেছেন ফয়সাল আহমেদ ফাহিম।

পরিসংখ্যান বলছে, ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের আগের রেকর্ড মোটেও ভালো নয়। ৬বার মুখোমুখিতে একবার মাত্র ড্র করতে পেরেছে। বাকি পাঁচবার হেরেছে বাংলাদেশ। ড্র হয়েছে তাও ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে; বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
আজ কী হয় তা এখন দেখার। যদিও ফিলিস্তিন পূর্ণ তিন পয়েন্টের জন্য মাঠে নামতে যাচ্ছে। তাদের আক্রমণ নস্যাৎ করে দিয়ে ন্যূনতম  পয়েন্ট নেওয়াই বড় লক্ষ্য লাল-সবুজ দলের।

বাংলাদেশের একাদশ:

গোলকিপার: মিতুল মারমা

রক্ষণ: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন ও ইসা ফয়সাল।

মধ্যমাঠ: মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, মোহাম্মদ সোহেল রানা ও জামাল ভুঁইয়া।

আক্রমণ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

/টিএ/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে