রাতে ঢাকায় ফিরে বিকালে অনুশীলনে নামছে বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৪, ১২:৫৭আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৪:২৬

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রত্যাশিত ভাবে ফিলিস্তিনের কাছে বিধস্ত হয়েছে বাংলাদেশ। ৪২ মিনিট পর্যন্ত লড়াই করে প্রশংসা কুড়ালেও ধস নামে তার পরেই। ৫ গোলে উড়ে যেতে হয়েছে। এমন বড় ব্যবধানে হারের পর গতকাল মধ্যরাতে নীরবে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ফিরেই আজ শনিবার বিকালে বসুন্ধরা কিংস অ্যারেনাতে অনুশীলনেও নামতে যাচ্ছে তারা।

কুয়েতের মাঠে প্রবাসী সমর্থকদের সামনে বাংলাদেশ আশা জাগানিয়া শুরু করলেও তা ধরে রাখতে পারেনি। ফিলিস্তিনের হোম ম্যাচে একপর্যায়ে অসহায় আত্মসমর্পণ করেছে। লজ্জাজনক সেই হারের পর জামাল ভূঁইয়ারা এখন ঘুরে দাঁড়াতে মরিয়া। 

আগামী ২৬ মার্চ হোম ম্যাচে সেই ফিলিস্তিনের বিপক্ষেই বাংলাদেশ আবার মাঠে নামছে। সেই লক্ষ্যে আজ মাঠের অনুশীলনে নেমে পড়তে যাচ্ছে পুরো দল। এবার যদি নিজেদের মাঠে চেনা পরিবেশে কিছু একটা করা যায়। স্বস্তির বিষয় হচ্ছে আসন্ন এই ম্যাচে ফিরছেন মিডফিল্ডার সোহেল রানা। কার্ড সমস্যার কারণে কুয়েতে দলের সঙ্গে থাকলেও খেলতে পারেননি।

এদিকে, ফিলিস্তিন দল আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে। তবে অনুশীলনে নামবে না তারা। হোটেলেই সময় কাটাবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের