ইকুয়েডরকে হারিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ ইতালির  

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৪, ১২:৪৪আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:৪৪

ইউরোর আগে পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে ইতালি। তার পরেও খারাপ করছে না লুসিয়ানো স্পালেত্তির দল। ইকুয়েডরকে প্রীতি ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে।

বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারানো ম্যাচ থেকে ১১টি পরিবর্তন আনেন স্পালেত্তি। যার লক্ষ্য ছিল একটাই- ইউরোর আগে খেলোয়াড়রা যাতে নিজেদের প্রমাণ করতে পারেন।

নিউ জার্সির রেড বুল অ্যারেনায় ম্যাচের তৃতীয় মিনিটেই অগ্রগামিতা পায় ইতালি। সুযোগ পেয়ে গোল করেন পেলেগ্রিনি। শুরুতে ফ্রি কিক পায় তারা। বল মানব দেয়ালে বাধা পেয়ে ফিরে এলে সেখান থেকে পেলেগ্রিনি জাল কাঁপিয়েছেন। মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল নিকোলো জানিওলোর। বল দখলের চেষ্টায় থাকলেও সেটি নস্যাৎ করে দিয়েছেন আগুয়ান গোলকিপার জাভিয়ের বুরাই।

ঘণ্টা খানেক পরই ইকুয়েডর আক্রমণে ধার বাড়ায়। ইতালির মনে ভয়ও ধরে তাতে। বক্সের বাইরে থেকে গনজালো প্লাতা তেমনই এক সুযোগে গোলের চেষ্টা করেছিলেন। ডাইভ দিয়ে সেটি সেভ করে দলকে ম্যাচে রাখেন ইতালিয়ান গোলকিপার ভিসারিও। ইতালি শেষ পর্যন্ত স্টপেজ টাইমে প্রতি আক্রমণ থেকে দ্বিতীয় গোল আদায় করে জয় সুনিশ্চিত করেছ। লব করে জাল কাঁপিয়েছেন বারেলা।

ইউরোর শিরোপা ধরে রাখার মিশনে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ খেলতে এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। ফলে টুর্নামেন্টের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ঝরেছে স্পালেত্তির, ‘সব কিছু মিলে আমাদের সফরটা ভালো ছিল। বিশেষ করে এখানে কিছু ভালো নৈপুণ্য দেখাতে পেরেছি। তার পরেও কিছু বিষয় হয়তো শুধরে নিতে হবে। এই ম্যাচগুলো নিজেদের শুধরে নিতে ইতিবাচক হিসেবে কাজে দেবে।’

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ