রোনালদোর পর্তুগাল হারলেও ঘুরে দাঁড়িয়ে জিতেছে জার্মানি, ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৪, ০৯:৩১আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:৫৮

ইউরো বাছাইয়ে ১০ ম্যাচের সবগুলো জিতেছিল পর্তুগাল। গত বৃহস্পতিবার সুইডেনকে ৫-২ গোলে প্রীতি ম্যাচে হারিয়ে টানা ১১ জয়ের স্বাদ পেয়েছিল তারা। ওই ম্যাচে রবার্তো মার্তিনেজ বিশ্রাম দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। মঙ্গলবার সিআরসেভেনকে ফেরানো হলেও হেরে গেলো পর্তুগিজরা।

২-০ গোলে স্লোভেনিয়ার মাঠে হেরেছে পর্তুগাল। ৭২ মিনিটে অ্যাডাম গেজদা সেরিন ও ৮০ মিনিটে টিমি ম্যাক্স এল্সনিক জাল কাঁপান। রোনালদো মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারেন।

এদিকে জার্মানি তাদের ইউরো প্রস্তুতি সেরে রাখলো চার দিনে দুটি ম্যাচ জিতে। মঙ্গলবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে ইউরোর আয়োজকরা।

৪ মিনিটে জোয়ে ভীরমানের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তারপর রক্ষণ জমাট রেখে ডাচদের আর জালের নাগাল পেতে দেয়নি জার্মানরা। ১১ মিনিটে ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাডের গোলে সমতা ফেরায় তারা। নিকলাস ফুলক্রুগের ৮৫ মিনিটের গোলে জয় পায় জার্মানি।

গত শনিবার ফ্রান্সের বিপক্ষে মাত্র সাত সেকেন্ডের মাথায় গোলের রেকর্ড গড়েছিল জার্মানি। ম্যাচ ২-০ গোলে জিতেছিল তারা।

আগের ম্যাচ হারা ফ্রান্স চিলির কাছে পিছিয়ে পড়ে শুরুতেই। ৬ মিনিটে মার্সেলিনো নুনেজের গোলে এগিয়ে যায় চিলি। তারপর ইউসুফ ফোফানা ১৮ মিনিটে সমতা ফেরান। ২৫ মিনিটে র‌্যান্ডাল কোলো মুয়ানি ফরাসিদের লিড এনে দেন। অলিভিয়ের জিরুদ ৭২ মিনিটে ব্যবধান বাড়ালেও চিলি এক গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা ধরে রেখেছিল। ৮২ মিনিটে স্কোর ৩-২ করেন দারিও ওজোরিও।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী