জামাল-রাকিবদের দলবদলের সময় এগিয়ে আনা হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৪, ২১:১২আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২১:১২

ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ চলা অবস্থায় পরবর্তী  মৌসুমের পরবর্তী দলবদল এর সময়ক্ষণও জানিয়ে দেওয়া হলো। বুধবার  পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে ১ জুন থেকে ২০২৪-২০২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের জন্য  নিবন্ধন তথা দলবদল শুরু হবে।

চলতি ফুটবল মৌসুম শেষ হবে ২৯ মে। তার একদিন পরই নতুন মৌসুমের দামামা বেজে উঠবে।  জানা গেছে, এশিয়ান ফুটবল কনফেডারেশনর(এএফসি) উইন্ডোর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যই দলবদল এই সময়ে করার সিদ্ধান্ত হয়েছে।  এতে করে ভালোমানের বিদেশি খেলোয়াড় পেতে সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক সূচির সঙ্গে তাল মিলাতে সহজ হবে।

এছাড়া আজকের ভার্চুয়াল সভাতে চলমান ফেডারেশন কাপের দুটি সেমিফাইনালের ভেনু মুন্সিগঞ্জ স্টেডিয়ামে করার সিদ্ধান্ত হয়েছে।  এর আগে একটি সেমিফাইনাল গোপালগঞ্জে হওয়ার কথা ছিল। এছাড়া ফাইনাল হবে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। 

আরও সিদ্ধান্তের মধ্যে রয়েছে চলতি মৌসুমে   প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলসমূহের  অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ এর  দলবদল আগামী এপ্রিলের ৩য় সপ্তাহে শুরু হবে।

চ্যাম্পিয়নশিপ লিগে  অনূর্ধ্ব-১৬ ফুটবল খেলোয়াড়দের দলবদল আগামী মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী