প্যালেসকে বিধ্বস্ত করে দুইয়ে উঠেছে সিটি

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ২০:১২আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২১:৩৪

শিরোপা লড়াইয়ে নিজেদের স্বভাবসুলভ ভঙ্গিতে চ্যালেঞ্জটা ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনার শততম গোলের মাইলফলকের দিনে ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে তারা। 

অথচ কে বলবে শুরুতে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। ৩ মিনিটে তাদের স্তব্ধ করে দেয় মাতেতার গোল। তাতে অগ্রগামিতা পেয়ে যায় ক্রিস্টাল প্যালেস। যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেটা। ১৩ মিনিটে সিটিকে সমতায় ফেরান ডি ব্রুইনা। শুরুতে কাটব্যাক করেন জ্যাক গ্রিয়েলিশ। তার পর বল ধরে বক্সে ঢুকে জাল কাঁপান বেলজিয়ান মিডফিল্ডার। 

বিরতির পর আরও তিনবার জাল কাঁপায় সিটি। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান লুইস। ক্লোজ রেঞ্জে ৬৬ মিনিটে তৃতীয় গোলটি করেন আর্লিং হাল্যান্ড। যা এই মৌসুমে নরওয়েজিয়ান তারকার ১৯তম গোল। ৭০ মিনিটে ডি ব্রুইনা নিজের শততম গোলটি তুলে প্রতিপক্ষকে ম্যাচ থেকেই ছিটকে দেন। ৮৬ মিনিটে অবশ্য একটি গোল শোধ দেয় প্যালেস। গোলটি করেছেন এদুয়ার্দ।  

এই জয়ে লিভারপুলের মতো সমান ৭০ পয়েন্ট হয়ে গেছে সিটির। ৩০ ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিভারপুল শীর্ষে রয়েছে। এক ম্যাচ বেশি খেলা সিটি সমান পয়েন্ট নিয়ে আর্সেনালকে টপকে দুই নম্বরে উঠেছে। আর্সেনাল ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।  

/এফআইআর/ 
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী