বদলি হয়ে মেসির গোল, তবু জেতেনি মায়ামি 

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১২:২৮আপডেট : ০৩ মে ২০২৪, ১৫:২১

হ্যামস্ট্রিংয়ের চোটে অনেক দিন ধরেই লিওনেল মেসি মাঠের মাইরে ছিলেন। শনিবার তিনি বদলি হয়ে মাঠে ফিরলেন, গোলও করলেন। তার পরও জেতেনি ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে কলোরাডো র‌্যাপিডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। 

হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় মাস খানেক খেলা হয়নি মেসির। মায়ামির সর্বশেষ ৪ ম্যাচেই ছিলেন না তিনি। অবশেষে ঘরের মাঠে শনিবার ফিরেছেন বদলি হয়ে। সামনে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ থাকায় রোটেট করেই স্কোয়াড সাজান কোচ। একাদশ সাজান দ্বিতীয় সারির দল দিয়ে। ফলে মেসিসহ তার সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেৎজ ও জর্ডি আলবারা সবাই বেঞ্চে ছিলেন। 

তুলনামূলক তরুণ দল মাঠে নামার পর মনে হচ্ছিল বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন তারা। সেভাবে ত্রাস ছড়াতে পারেননি যদিও। সেই সুযোগে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল হজম করে বসে মায়ামি। বক্সের মধ্যে কড়া চ্যালেঞ্জের শিকার হন প্রতিপক্ষ ফরোয়ার্ড কেভিন কারবাল। তার পর স্পট কিক থেকে গোল করে স্কোর ১-০ করেছেন র‌্যাপিডসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল নাভারো।

বিরতির পর মেসি নামলে মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। মাঠে নামার ১২ মিনিটের মাথায় কাতার বিশ্বকাপ জয়ী তারকার গোলেই সমতায় ফেরে মায়ামি। বুসককেৎজকেও মাঠে নামালে ঘণ্টা খানেকের মাথায় অগ্রগামিতা পায় তারা। ডান প্রান্ত দিয়ে ডেভিড রুইজের ক্রস থেকে ঠাণ্ডা মাথায় সেটি জালে পাঠান অভিষিক্ত লিওনার্ডো আফোনসো।  

এর পর অবশ্য আর তৃতীয় গোলের দেখা পায়নি মায়ামি। যার খেসারত দিতে হয়েছে তাদের। ৮৮ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে স্কোর ২-২ করে দেন কোল ব্যাসেট।

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের