ম্যানসিটির মাঠে ঘুরে দাঁড়াবে রিয়াল, বিশ্বাস আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১১:০৫আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১১:০৫

গোল-পাল্টা গোলে রোমাঞ্চে ঠাসা ম্যাচে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ছয় গোলের থ্রিলারে ৩-৩ গোলে ড্র করেছে দুই দল। গত বছর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ঘরের মাঠে ড্র করে সিটিজেনদের ডেরায় গিয়ে হেরে বিদায় নিয়েছিল মাদ্রিদ ক্লাব। এবারও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে? রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, আগামী সপ্তাহে ইতিহাদে ম্যানসিটির বিপক্ষে তার দল ভালো করবে।

গত বছরের চ্যাম্পিয়ন ম্যানসিটি বার্নাব্যুতে দুইবার এগিয়ে গিয়েছিল। কিন্তু লস ব্লাঙ্কোরা লড়াই করে ঘুরে দাঁড়িয়ে হার এড়ায়। আনচেলত্তি ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা সাহসের সঙ্গে খেলায় ফিরে এসেছিলাম। এখন আমাদের জন্য ছোট অসুবিধার ব্যাপার হলো, পরের লেগ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে এই পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারবো।’

চ্যাম্পিয়নস লিগে ২০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ানো আনচেলত্তির মতে, গত মৌসুমে তার খেলোয়াড়দের সাহস ও ব্যক্তিত্বের ঘাটতি ছিল। কিন্তু এই বছর ভিন্ন কিছু হতে যাচ্ছে।

ইতালিয়ান কোচ বলেন, ‘আজ আমরা আমাদের সেরাটা দিয়েছি। দ্বিতীয় লেগেও একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে আত্মবিশ্বাসী আমি। সত্যি কথা হলো, আমাদের পরিকল্পনা ছিল ছোট লিড নেওয়ার, এই ধরেন ৪-৩। অবশ্য দ্বিতীয় লেগের পরিকল্পনায় এই স্কোর খুব বেশি পরিবর্তন আনছে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী