গোলকিপারের ভয়ঙ্কর ভুলের মাশুল দিয়ে মেসিদের বিদায়

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১০:৪৫আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:১৩

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে মন্টেরির মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। স্বাগতিকদের দারুণ দুটি প্রচেষ্টা নস্যাৎ করে নায়ক হতে বসেছিলেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। এরপরই করে বসলেন মারাত্মক ভুল, যার মাশুল দিতে হলো বিপর্যয়কর হারে।

দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছে লিওনেল মেসির মায়ামি। দুই লেগে ৫-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠে গেলো মন্টেরি। ৩০তম মিনিটে নিজের বক্সে বল পায়ে পান ক্যালেন্ডার। বল পাস দিতে চেয়েছিলেন বক্সের বাইরে থাকা সার্জিও বুশকেটসকে। কিন্তু তাতে গতি ছিল না, বরং বক্সের মধ্যে কয়েক গজ দূরে থাকা ব্র্যান্ডন ভাজকেসের পায়ে বল পড়ে। মন্টেরি স্ট্রাইকার মায়ামি গোলকিপারকে পরাস্ত করেন সহজেই।

এরপর আর ছন্দে ফিরতে পারেনি মায়ামি। জার্মান বারতেরামে ৫৭ মিনিটে লক্ষ্যভেদী শটে ২-০ গোলে তাদের পেছনে ফেলে। সাত মিনিট পর গালারদোর গোল মায়ামিকে পুরোপুরি ছিটকে দেয়।

খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মেসির ফ্রি কিক থেকে হেড করে গোমেজ সান্ত্বনাসূচক গোল করেন। কিন্তু লাভ হয়নি। বিদায় নিতে হয়েছে মায়ামিখে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী