‘আহত’ বার্সাকে আরও কোণঠাসা করার লক্ষ্যে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ১৩:৪৩আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৪:১৯

জাভি হার্নান্দেসের শেষ মৌসুমে বার্সেলোনার অবস্থাটা এখন আহত বাঘের মতোই। চ্যাম্পিয়নস লিগ থেকে কাতালান দলটি ছিটকে গেছে। লা লিগাতেও যে খুব বেশি সুবিধাজনক জায়গায় আছে এমনও নয়। মৌসুমের একমাত্র শিরোপা জয়ের ন্যূনতম সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আজ রাত ১টায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে তারা।

পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে খুব বেশি আশা করাও যাচ্ছে না। ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে ফুটবলের প্রাচীন দ্বৈরথের অন্যতম এল ক্লাসিকোতে আজ বার্সাকে জিততেই হবে। হারলেই সব শেষ!

বিপরীতে পয়েন্ট টেবিলে ৭৮ পয়েন্ট নিয়ে থাকা রিয়াল আজ জিতলে বার্সার চেয়ে ১১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে। তখন তাদের শিরোপা জয় হয়ে যাবে সময়ের ব্যাপার। রিয়াল সেই সুযোগটি মোটেও হাতছাড়া করতে চাইছে না। কোচ কার্লো আনচেলত্তি যেমন বলেছেন, শিরোপা লড়াইয়ে আজকেই খুনে আঘাতটা দিতে চান তারা। তবে বার্সাকে নিয়ে ভীষণ সতর্কও, ‘লা লিগায়ের জয়ের আরও কাছে যেতে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। তার পরেও ব্যাপারটা কঠিন। কারণ, বার্সা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক একটা দল।’

সব ছাপিয়ে লড়াইটা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তাতে যে চিরচেনা আমেজটা পাওয়া যাবে সেই ব্যাপারে নিশ্চয়তা দিয়ে রেখেছেন তিনি, ‘এটা চিরাচরিত ক্লাসিকো ম্যাচ। কঠিন লড়াই, সমানে সমানে লড়াই।’

ক্ষীণ সম্ভাবনা থাকলেও বার্সা কোচ জাভি আশা ছাড়ছেন না। তার কথা, ‘এটা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। লিগ লিডারদের ওপর চাপ বাড়াতে এই ম্যাচ আমাদের জিততেই হবে।’

/এফআইআর/    
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান