তিন গোলে জেতার আশা করেননি পুলিশের রোমানিয়ান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ১৮:২৬আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৩০

২০১৯ সালে অভিষেকের পর স্বাধীনতা কাপে দুইবার সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা হয়েছে পুলিশ ক্লাবের। পাঁচ বছরের মাথায় ফেডারেশন কাপে প্রথমবার শেষ চার নিশ্চিত করেছে সার্ভিসেস দলটি। আজ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে এক সময়ের চ্যাম্পিয়ন জুলফিকার মাহমুদ মিন্টুর দল শেখ জামালকে অনায়াসে তিন গোলে হারিয়েছে তারা। 

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচ শুরুর ২৩ মিনিটে তিন গোল দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে পুলিশ। ৩-০ গোলে এমন জয়ের পর দলের সবাই উচ্ছ্বসিত। 

এমন সাফল্যের পেছনে ডাগ আউটে থেকে কাজ করেছেন রোমানিয়ার কোচ সিওবা আরিস্টিকা। বাংলা ট্রিবিউনকে ৫১ বছর বয়সী কোচ বলেছেন, ‘সবাই আমার নির্দেশনা মতো খেলতে পেরেছে। ট্যাকটিস অনুযায়ী মাঠে খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। যার যতটুকু সামর্থ্য আছে। যার কারণে সাফল্য আসছে।’

ঘানা, তানজানিয়া ও ওমানের ফুটবলে কাজ করা উয়েফা প্রো লাইসেন্সধারী  কোচ আরও যোগ করেন, ‘আজ ম্যাচ জিতবো প্রত্যাশা ছিল। শেখ জামাল ভালো দল। তাদের বিপক্ষে ছেলেরা সেভাবে খেলেই জয় পেয়েছে। গোলগুলোও ভালো ছিল। তবে তিন গোলে জিতবো আশা করিনি।’

সেমিফাইনালের গণ্ডিও পার হতে চান এবার আরিস্টিকা, ‘সেমিফাইনাল কিংবা ফাইনাল সহজ হবে না। আগে আমাদের সেমিফাইনাল নিয়ে ভাবতে হচ্ছে।  প্রতিপক্ষ আরও কঠিন হবে। তাদের শ্রদ্ধা জানাতেই হয়। তবে আমরা চেষ্টা করবো ফাইনালে যেতে, এরপর সাফল্য পেতে। আবারও বলছি সবকিছু সহজ হবে না। তবে ফুটবলে সবকিছুই সম্ভব। এখন দেখা যাক।’

ফরোয়ার্ড ম্যাথিউস বাবলু কোচের সুরেই বলেছেন, ‘কোচ অনুশীলনে যা বলছেন, তা মাঠে খেলার চেষ্টা করছি। আজ সবাই ভালো খেলেছে। তাই সাফল্য এসেছে। সামনেও সাফল্য পেতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী