বাংলাদেশের কিশোরদের সামনে ম্যানইউতে অনুশীলনের সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮:৫৯

এর আগেও নানাভাবে ইংলিশ লিগের ক্লাবগুলোতে বাংলাদেশের অনেক উদীয়মান ফুটবলার অনুশীলনসহ ক্লাব খেলোয়াড়দের দেখার সুযোগ পেয়েছিল। তার ধারাবাহিকতায় তেমন সুযোগ আবারও এসেছে। এবার ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো ও মার্কাস রাশফোর্ডদের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে দেখা করার সুযোগ মিলতে যাচ্ছে। সুযোগ থাকবে একাডেমির খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনেরও। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচও উপভোগ করা যাবে।

বাংলাদেশের কিশোর ফুটবলারদের এমন সুযোগ করে দিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ারস। ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবল কার্যক্রম ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’ প্রথমবারের মতো হবে বাংলাদেশে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পৃক্ততার অংশ হিসেবে অ্যাপোলো টায়ারস প্রথমবারের মতো বাংলাদেশে এমন ফুটবলের প্রতিভা অন্বেষণ কার্যক্রম হাতে নিয়েছে।

বাংলাদেশের আগে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, থাইল্যান্ডে এই কার্যক্রমের আয়োজন করেছে অ্যাপোলো টায়ারস।

আগামী বুধবার ও বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে হবে প্রতিভা অন্বেষণের বাংলাদেশ পর্ব। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ফুটবলার বাছাই। ফুটবল ক্যাম্পটি পরিচালনা করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের প্রধান কোচ মাইকেল নিরি।

সারা দেশ থেকে এরই মধ্যে অনেক সাড়া মিলেছে। ১ হাজারেরও বেশি কিশোর ফুটবলার এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। আগ্রহীরা চাইলে এখনও নাম নিবন্ধন করতে পারবেন এই লিঙ্কে https://shorturl.at/ny125

অ্যাপোলো টায়ারসের বাংলাদেশের কান্ট্রি হেড আরিফুল করিম বলেছেন, ‘আমরা গর্বিত যে প্রথমবারের মতো বাংলাদেশে ইউনাইটেড উই প্লে আনতে পেরেছি। এটি অ্যাপোলো টায়ারসের ধারাবাহিক চেষ্টার ফল। আমরা বিশ্বের সেরা কিছু বাংলাদেশে আনতে চাই। খেলাধুলাতেও এর ব্যতিক্রম না। এখান থেকে বাছাই করা সেরা ফুটবলাররা যেতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে। যেখানে ফুটবলারদের অনুশীলন, তাদের সঙ্গে কথা বলা, ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের একাডেমিতে অনুশীলনও করতে পারবে।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সাফের সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ, দেখবেন কোথায়? 
প্রবাসী-নির্ভর পাকিস্তানকে রুখে দিয়েছে ১০ জনের বাংলাদেশ! 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী