মেসির ৫ অ্যাসিস্ট আর সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৪, ০৯:৩৮আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৫৪

পুরো এপ্রিল মাসে আলো ছড়ানো পারফরম্যান্সে লিওনেল মেসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন। সেই ফর্ম মে মাসেও টেনে এনেছেন কাতার বিশ্বকাপ জয়ী। মেজর লিগ সকারে তার ৫ অ্যাসিস্টে নিউ ইয়র্ক রেড বুলসকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। 

মার্চে এই দলটির কাছেই ৪-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। সেবার মেসি ইনজুরির কারণে ছিলেন না। এবার তো সেই হারের মধুর প্রতিশোধ নিলেন তারা। তবে শুরুতে ৩০ মিনিটে এগিয়ে গিয়েছিল রেড বুলস। ডান্তে ভেনেজেইরের গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা। 

মার্টিনোর দল শুরুর ৪৫ মিনিটে ছিল নিষ্প্রভ। ধার ছিল না আক্রমণেও। বিরতির পরই মূলত বিধ্বংসী রূপে দেখা দেয় ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন প্যারাগুয়ের রোহাস। মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যে প্রভাব রাখতে তিনি সমর্থ্য হন। ৪৮ মিনিটে মেসির কাছ থেকে পাস সংগ্রহ করে দুই ডিফেন্ডারকে কাটিয়ে স্কোর ১-১ করেন তিনি। 

৫০ মিনিটে মেসির গোলেই ব্যবধান বাড়িয়ে নিতে পারে মায়ামি। এর পর শুধু গোল বানিয়ে দেওয়ার কাজটা করেছেন আট বারের ব্যালন ডি’অর জয়ী। ৬২ মিনিটে তার থ্রু বল ধরে হালকা চিপে তৃতীয় গোলটি এনে দেন রোহাস। তার পর মেসির অ্যাসিস্টে ১২ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ কারেন সুয়ারেজ। যার প্রথমটি আসে ৬৮ মিনিটে। তার পর ৭৫ মিনিটে মেসির সঙ্গে ওয়ান-টু করে এনে দেন তৃতীয়টি। ৮১ মিনিটে দুরূহ কোণ থেকে আসে সর্বশেষ গোল। প্রতিপক্ষ অবশ্য ৯০+৭ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল শোধ দিয়েছে। 

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী