উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২৪, ২১:৪৭আপডেট : ০৫ মে ২০২৪, ২১:৪৭

ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে উড়িয়ে ইউরোপিয়ান ফুটবলের পরের মৌসুমে খেলার সম্ভাবনা তৈরি করলো চেলসি। রবিবার এই বড় জয়ে গোল করেছেন কোল পালমার, কনর গ্যালাঘের, ননি মাদুয়েকে ও নিকোলাস জ্যাকসন।

১৫তম মিনিটে মাদুয়েকের ক্রসে আলগা বল জালে ঠেলে দেন পালমার। ওয়েস্ট হ্যাম কিপার আলফোন্সে আরেওলা অসহায় চোখে গোল হতে দেখেছেন। চেলসির জার্সিতে প্রথম মৌসুমে এটি ছিল পালমারের ২১তম লিগ গোল।

ওয়েস্ট হ্যামের অগোছালো রক্ষণের সুযোগ নিয়ে ৩০ মিনিটে গ্যালাঘের ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলেও অবদান রাখা মাদুয়েকে ছয় মিনিট পর জাল কাঁপান। কর্নার থেকে উড়ে আসা বল আলতো টোকায় লক্ষ্যে পাঠান তিনি।

৪৮তম মিনিটে জ্যাকসনকে দিয়েও চতুর্থ গোল করান মাদুয়েকে। খেলা শেষ হওয়ার ১ মিনিট আগে মোয়াসেস কাইসেদোর পাস ধরে জ্যাকসন তার দ্বিতীয় গোল করেন।

এই জয়ে চেলসি সপ্তম স্থানে উঠে গেলো। পেছনে ফেললো সোমবার মাঠে নামতে যাওয়া ম্যানইউকে। ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান পাঁচ নম্বর থেকে কিছুটা দূরে চেলসি।  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী