সাবিনা গোল করলেও জিততে কষ্ট হলো নাসরিনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৪, ২০:৫২আপডেট : ১০ মে ২০২৪, ২০:৫২

ম্যাচের শুরুতেই এগিয়ে গেলো নাসরিন একাডেমি। পরে আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়লো। তবে লড়াই চালিয়ে দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে সিরাজ স্মৃতি জমিয়ে তুললো ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে  নাসরিন একাডেমির।

কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী ফুটবল লিগে সিরাজ স্মৃতিকে ২-১ গোলে হারিয়েছে নাসরিন একাডেমি। তারকা স্ট্রাইকার সাবিনা খাতুন দলকে এগিয়ে নেওয়ার পর নাহিদা আক্তারের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। পরে উমহেলা মারমা ব্যবধান কমালেও সিরাজ স্মৃতি হার এড়াতে পারেনি।

ম্যাচের ৫  মিনিটে এগিয়ে যায় নাসরিন একাডেমি। সতীর্থের শট ব্লকড হওয়ার পর বক্সেই বল পেয়ে যান সাবিনা। ডান পায়ের কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক।

১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। নিজেদের ভুলে গোল হজম করতে হয়েছে। ডান দিক থেকে আসা ক্রস বিপদমুক্ত করতে সিরাজ স্মৃতি সংসদের এক ডিফেন্ডার হেড করার পর পেছনে থাকা নাদিয়া আক্তার জুঁই হেডেই ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু ঠিকঠাক না হওয়ায় বল উল্টো জড়ায় তাদেরই জালে।

৭১ মিনিটে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে ম্যাচ জমিয়ে তোলেন উমহেলা। কিন্তু বাকি সময়ে আর সমতাসূচক গোল পায়নি দলটি।

লিগে এটি নাসরিনের টানা তৃতীয় জয়। আর  প্রথম হারের তেতো স্বাদ পেলো সিরাজ স্মৃতি একাডেমি। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের