সোসিয়েদাদকে হারিয়ে দুইয়ে ফিরেছে বার্সা 

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৪, ০৯:২৭আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:৫৫

রিয়াল মাদ্রিদ শিরোপা জিতেছে আগেই। বার্সেলোনার সামনে সুযোগ রানার্স আপ হওয়ার। সেই লড়াইয়ে কিছুটা এগিয়েও গেলো তারা। লা লিগায় তারা রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে দুই নম্বরে ফিরেছে। 

জিরোনাকে পেছনে ফেলা বার্সার ৩৫ ম্যাচে সংগ্রহ ৭৬ পয়েন্ট। জিরোনা অবশ্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। ৭৫ পয়েন্ট নিয়ে তারা চলে গেছে তিন নম্বরে। 

ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেছেন লামিনে ইয়ামাল। ইলকায় গুন্দোগানের পাস থেকে চলতি মৌসুমে লিগের পঞ্চম গোলটি আদায় করে নেন তিনি। স্টপেজ টাইমে স্কোর ২-০ হয়েছে রাফিনহার পেনাল্টি থেকে। ভার রিভিউতে হ্যান্ডবল মেলাতে স্পট কিক পায় কাতালানরা। 

দুইয়ে ফিরে বার্সেলোনা ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখনও অনেক পথ বাকি, ‘এখনও অনেক পথ বাকি। লড়াইটা শেষ পর্যন্ত চলবে। জিরোনা অনেক শক্তিশালী দল।’ তার পরেও ভাগ্যটা নিজেদের হাতেই দেখেন তিনি, ‘এখন সব কিছুই আমাদের ওপর নির্ভর করছে। আমাদের দলটা ভীষণ ভালো। তিনটি মূল্যবান পয়েন্ট। প্রথমার্ধে অনেক কিছু ভুল ছিল। দ্বিতীয়ার্ধেও আমরা সম্পূর্ণ পরিস্থিতিটা আগেভাগে নিয়ন্ত্রণে আনতে পারতাম।’

প্রথম গোলটি করা ১৬ বছর বয়সী ইয়ামাল সামনের ম্যাচগুলোকে এখন ভীষণ গুরুত্ব দিচ্ছেন। তার কথা, ‘দুইয়ে ফিরতে এটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। এই সপ্তাহটা আমাদের ৯ পয়েন্টের হিসেব করে খেলতে হবে।’
   
/এফআইআর/  
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের