ম্যানসিটি ছেড়ে যাওয়ার কাছাকাছি গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪, ১০:৪১আপডেট : ২০ মে ২০২৪, ১১:০৫

প্রতি মৌসুম শেষ হলেই পেপ গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় আলোচনা। গতকাল ম্যানচেস্টার সিটিকে টানা চতুর্থ শিরোপা জিতিয়ে এবারও একই প্রশ্নের মুখোমুখি তিনি। এবার অবশ্য ছেড়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সিটি কোচ। স্কাই নিউজকে গার্দিওলা বলেছেন, ‘বাস্তবতা হচ্ছে আমি থাকার চেয়ে চলে যাওয়ার কাছাকাছি অবস্থান করছি।’ 

২০১৬ সাল থেকে সিটির দায়িত্ব পালন করছেন তিনি। চুক্তি রয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত। নিজের ভবিষ্যৎ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘ক্লাবের সঙ্গে কথা বলেছি। আমার অনুভূতি হচ্ছে এখন আমার থাকতে সমস্যা নেই। আগামী মৌসুমেও থাকবো। তখনই আমি কথা বলবো। কিন্তু আট-নয় বছর হলে তখন ব্যাপারটা ভেবে দেখতে হবে।’

গার্দিওলার অধীনে আট বছরে মেজর ১৫টি শিরোপা ঘরে তুলেছে সিটি। লিগের শেষ ম্যাচের পর ক্লান্তির কথা জানালেও সেটা ব্যাখ্যা করেননি তিনি। তবে আগামী সপ্তাহে এফএ কাপের ফাইনালে মৌসুমের শেষ ম্যাচের জন্য মুখিয়ে আছেন ভীষণ। এখন তার নতুন কোনও প্রেরণা প্রয়োজন, ‘আমার চুক্তি আছে বলে এখনও আছি। তবে কখনও কখনও নিজেকে ক্লান্ত লাগে। কখনও কখনও আবার মুহূর্তগুলো ভালোবাসি। আমরা এখানে ম্যাচ জেতার জন্য আছি। নতুন খেলোয়াড়দের নিয়ে অবস্থাটা আরও দারুণ। আমি ভাবতে শুরু করেছিলাম যে, কেউ কখনও টানা চারটি শিরোপা জেতেনি। তাহলে চেষ্টা করে দেখা যাক। এখন তো সেটা করা শেষ। তাহলে পরে কী হবে?’

সিটিতে সব কাজ শেষ হওয়া এখন নতুন প্রেরণার খোঁজ করছেন তিনি। তার ভাষায়, ‘এই মুহূর্তে ঠিক কী প্রেরণা কাজ করবে সেটা জানি না। যখন সব কাজ সম্পূর্ণ হয়ে যায়, নতুন করে সেটা বের করা কঠিন।’

যদি কথা মতো আগামী মৌসুমে গার্দিওলা থেকে যান। তাহলে তিনি চাইবেন আবার যেন শিরোপা লড়াইয়ে তাদের চ্যালেঞ্জ জানায় আর্সেনাল। তিনি বলেছেন, ‘আগে লিভারপুল আমাদের ওপর চাপ তৈরি করতো। এখন আর্সেনাল।’
 
/এফআইআর/

/এফআইআর/  
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের