মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০২৪, ২১:১৪আপডেট : ২০ মে ২০২৪, ২১:১৪

২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ঐতিহাসিক সাফল্যে নেতৃত্ব দিয়েছিলেন লুকা মদরিচ। ওইবার ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ক্রোটরা। এরপর ২০২০ ইউরো ও ২০২২ বিশ্বকাপেও অধিনায়কত্ব করেছেন তিনি। গত বছর নেশনস লিগ ফাইনালে স্পেনের কাছে হেরে যায় তার দল। আরেকবার কোনও বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়ার হাতছানি তার সামনে। 

মদরিচকে অধিনায়ক করে আগামী ইউরোর দল ঘোষণা করেছেন কোচ জ্লাতকো দালিচ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে সম্ভবত এটাই ৩৮ বছর বয়সী মিডফিল্ডারের শেষ বড় টুর্নামেন্ট।

সোমবার জাগরেবে দল ঘোষণার পর দালিচ বলেছেন, ‘সে (মদরিচ) ক্রোয়েশিয়ার হয়ে খেলতে ও আমাদের নেতৃত্ব দিতে অধীর অপেক্ষায় আছে।’

২০১৭ সালে দায়িত্ব নেওয়া দালিচ ক্রোয়েশিয়ার সবচেয়ে সফল কোচ। ১৪ জুন থেকে জার্মানিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নশিপেও যে তার দলকে নিয়ে উচ্চ প্রত্যাশা থাকবে, সেটা স্বীকার করলেন কোচ, ‘এবারের আসরে অনেক জাতীয় দলই আছে যাদের সামনে ইউরোতে ভালো কিছু করে দেখানোর সুযোগ আছে।’

ডেথ গ্রুপেই পড়েছে ক্রোয়েশিয়া। ১৫ জুন প্রথম ম্যাচে তারা খেলবে স্পেনের সঙ্গে। তারপর আলবেনিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে। কঠিন গ্রুপে পড়লেও নির্ভার থেকে খেলার তাগিদ দালিচের, ‘কোনও চাপ নেই। আমরা কেবল ফুটবল উপভোগ করতে চাই, ক্রোয়েশিয়ার ভালোর জন্য এবং ভক্তদের সুখী ও গর্বিত করতে চাই।’

২৬ জনের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার- ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, নাদিলকো লাবরোভিচ।

ডিফেন্ডার- দোমাগোজ ভিধা, জোসিপ জুরানোভিচ, জোসকো জিভারদিওল, বোরনা সোসা, জোসিপ স্তানিসিচ, জোসিপ সুতালো, মার্তিন এরলিচ, মারিন পোনগ্রাকিচ।

মিডফিল্ডার- লুকা মদরিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লোভরো মাজের, লুকা ইভানুসেচ, লুকা সুচিচ, মার্তিন বাতুরিনা।

ফরোয়ার্ড- ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, ব্রুনো পেতকোভিচ, মার্কো পিজাচা, আন্তে বুদিমির, মার্কো পাসালিচ।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে