১০ বছর নিষিদ্ধ হচ্ছেন স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত ব্রাজিলিয়ান তারকা!

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৪, ১৬:৪০আপডেট : ২৪ মে ২০২৪, ১৬:৪০

ওয়েস্ট হ্যামের লুকাস পাকেতার বিরুদ্ধে চার ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে যাবে। ২৬ বছর বয়সী পাকেতা ১০ বছর নিষিদ্ধ হতে পারেন বলে শোনা যাচ্ছে!

বৃহস্পতিবার বেটিং আইন লংঘনের দায়ে ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক অভিযোগ আনে পাকেতার বিরুদ্ধে। ২০২২ ও ২০২৩ সালে লিস্টার সিটি, অ্যাস্টন ভিলা, লিডস ও বোর্নমাউথের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেছেন বলে দাবি তাদের। 

দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় দোষী সাব্যস্ত হলে পাকেতা ১০ বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন, ঠিক যেমন সাবেক রিডিং ডিফেন্ডার কাইনান আইসাকের ভাগ্যে ঘটেছে। তিন বছর আগে স্ট্র্যাটফোর্ড টাউনের হয়ে শ্রুসবুরির বিপক্ষে এফএ কাপের প্রথম রাউন্ডে ইচ্ছাকৃতভাবে বুকড হয়ে এক দশকের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

ওয়েস্ট হ্যামের ভয়, একই ধরনের শাস্তি পেলে হয়তো পাকেতার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। দ্য গার্ডিয়ান বলছে, এই ফরোয়ার্ড আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।

গত বছর সেপ্টেম্বর থেকে এফএর জিজ্ঞাসাবাদ চলছে এবং অক্টোবরে নিজের ফোনে তাদের প্রবেশাধিকার দেন পাকেতা। এই উইঙ্গার বলেছেন, ‘আমি চরম বিস্মিত ও মর্মাহত যে এফএ আমাকে অভিযুক্ত করেছে। ৯ মাস ধরে আমি তাদের তদন্তে সহযোগিতা করেছি এবং সাধ্যমতো সব তথ্য দিয়েছি। আমি তাদের অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছি এবং আমার নাম নিষ্কলুষ করতে শ্বাস থাকা পর্যন্ত লড়াই করবো। চলমান প্রক্রিয়ার কারণে আমি আর বেশি কিছু বলছি না।’ 

এই অভিযোগের বিরুদ্ধে আপিল করার জন্য ৩ জুন পর্যন্ত সময় পাচ্ছেন পাকেতা। এই মৌসুমের শেষে একটি স্বতন্ত্র প্যানেল এই অভিযোগ আমলে নিলে রায় দিতে যাচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী