জয়ে বার্সা অধ্যায় শেষ করে উত্তরসূরিকে সতর্ক করলেন জাভি

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২৪, ১০:১৬আপডেট : ২৭ মে ২০২৪, ১০:১৬

নিজেই বিদায় বলতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত মত পাল্টে থাকতে চাইলেও ট্রফিশূন্য মৌসূম কাটানোর পর তাকে চাকরিচ্যুতির কাগজ ধরিয়ে দিয়েছে বার্সেলোনা। লা লিগার শেষ ম্যাচে দায়িত্ব পালন করতে নেমে অবশ্য হাশিমুখেই বিদায় নিয়েছেন তিনি। সেভিয়ার বিপক্ষে বার্সা জিতেছে ২-১ গোলে। বিদায়কালে কিছুটা আক্ষেপও ঝরেছে তার কণ্ঠে। ম্যাচের পর বলেছেন, তার পরিশ্রমের মূল্যায়ন ক্লাব কর্তৃপক্ষ সেভাবে করেনি। তাই ভবিষ্যৎ কোচকে সতর্কও করে দিয়েছেন তিনি।

সেভিয়ার বিপক্ষে দুটি গোলে অবদান ছিল রবের্ত লেভানডোভস্কি ও ফারমিন লোপেজের। ১৫ মিনিট ও ৫৯ মিনিটে আসে দুই গোল। সেভিয়া অবশ্য মাঝে ৩১ মিনিটে ইউসেফ এন নেসিরির গোলে একটি শোধ দিতে পেরেছে। তিন পয়েন্ট নিশ্চিত হওয়ায় রানার্স আপ বার্সা ৮৫ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে। চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদের ছিল ৯৫ পয়েন্ট। 

ম্যাচের পর আক্ষেপ করে জাভি বলেছেন, ‘মনে হয় না যে পরিশ্রমটা করেছি, সেটাকে পর্যাপ্ত মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে যে প্রতিকূল পরিস্থিতিতে আমরা ছিলাম সেটা বিবেচনা করে।’

জাভির প্রথম পূর্ণ মৌসুমে বার্সা দুটি শিরোপা জিতেছে। সেই কথা স্মরণ করিয়ে তিনি বলেছেন, ‘২০২১ সালের শেষ দিকে যখন আসি, বার্সা টেবিলের নবমস্থানে ছিল। তার পর দ্বিতীয় হয়েছি। আমার অধীনে প্রথম পূর্ণ মৌসুমে দুটি ট্রফিও জিতেছি, একটি লা লিগা অপরটি স্প্যানিশ সুপারকাপ।’

সার্বিক ভাবে কাজের যে মূল্যায়ন বার্সা করেছে সেটাকে ভীষণ আহত হয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘যেমনটা দরকার ছিল বছরটা সেভাবে হয়তো যায়নি। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে এর বিস্তারিত চোখে পড়েছে। তাই ব্যাপারটা লজ্জাজনক। আমি ভীষণ আহত হয়েছি; কিন্তু একজন কোচের কাজটা আসলে এমনই।’  

জাভি পরবর্তী যুগে বার্সার কোচ হতে যাচ্ছেন হানসি ফ্লিক। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। উত্তরসূরিকে তাই ক্লাব সম্পর্কে সতর্ক করেছেন জাভি, ‘তাদের এটা জানতে হবে বার্সা ক্লাব হিসেবে কতটা কঠিন। তবে দায়িত্বটা সহজ হবে না। তাদের ভোগান্তিতে পড়তে হবে কিন্তু ধৈর্য রাখা চাই। কারণ এখানে কাজটা কঠিন। তাদের যেটা বাঁচিয়ে দিতে পারে সেটা হলো জয়। সেটা তারা অতীতে ক্লাবের অংশ থাকুক কিংবা না থাকুক…।’

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের