সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৪, ০৯:৪২আপডেট : ২৮ মে ২০২৪, ১০:১০

এতদিন সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল মরোক্কান আব্দেররাজ্জাক হামদাল্লাহর। চলতি মৌসুমে ক্রিস্তিয়ানো রোনালদো যেভাবে গোলের তুবড়ি ছুটিয়েছেন, সেই রেকর্ড ভাঙা অসম্ভব ছিল না। আল নাসরের মৌসুমের শেষ ম্যাচে এসেই সেই রেকর্ড ভেঙেছেন পর্তুগিজ তারকা। এক মৌসুমে এখন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি (৩৫)। আগে এক মৌসুমে লিগের সর্বোচ্চ গোল ছিল ৩৪টি। 

ঘরের মাঠে আল ইত্তিহাদকে ৪-২ ব্যবধানে হারানোর দিনে জোড়া গোলে রেকর্ডবুকে রোনালদো নাম লিখিয়েছেন। রেকর্ড গড়ে আবার ৩৯ বছর বয়সী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি রেকর্ড অনুসরণ করি না। রেকর্ডই আমাকে অনুসরণ করে।’
   
সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা প্রথমার্ধের স্টপেজ টাইমে আর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে হেড করে গোল করেছেন। অথচ তার আগের দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। প্রথম গোলটির বেলায় মোহাম্মদ আল ফাতিলের লং পাস বুক দিয়ে নামিয়ে নিচু শটে জাল কাঁপিয়েছেন। তার পর মার্সেলো ব্রজোভিচের কর্নার থেকে হেড করে বুনো উল্লাসে মাতেন পর্তুগিজ যুবরাজ। পাঁচ মিনিট পর অবশ্য বদলি হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।   

বলা যায় রোনালদো চলতি মৌসুমটা নিজের মতো করেই রাঙিয়েছেন। হ্যাটট্রিক করেছেন চারটি। ছিল লাল কার্ড খাওয়ার মতো ঘটনা। ফেব্রুয়ারিতে আল শাবাব ভক্তের প্রতি অশালীন আচরণে নিষেধাজ্ঞার শাস্তিও পেতে হয়েছে। তবে ব্যক্তিগত সাফল্যে নিজেকে মেলে ধরতে পারলেও তারকায় ঠাসা আল নাসরের মৌসুমটা হতাশাতেই কেটেছে। রানার্স আপ হওয়া আল নাসর চ্যাম্পিয়ন আল হিলাল থেকে ১৪ পয়েন্ট দূরে থেকে লিগ শেষ করেছে। চোট আক্রান্ত নেইমারকে ছাড়াও আল হিলাল ছিল ভীষণ শক্তিশালী। 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের