শেখার পাশাপাশি সাধ্যমতো লড়াই করার ইচ্ছা সাবিনাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৪, ২০:৪০আপডেট : ৩০ মে ২০২৪, ২০:৪৪

অবশেষে বছরের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। শুক্রবার বিকাল পৌনে ছয়টায় কিংস অ্যারেনায় সাবিনা খাতুনদের প্রতিপক্ষ শক্তিধর চাইনিজ তাইপে। র‌্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাদের স্থান ৪০তম, আর বাংলাদেশ ১৪০তম। তাতে দুই দলের শক্তির পার্থক্য সহজেই অনুমেয়। তার পরেও এই ম্যাচ থেকে শেখার লক্ষ্য স্বাগতিকদের। সমান্তরালে আছে সাধ্যমতো লড়াই করার ইচ্ছা।

বাংলাদেশ দলে নতুন কোচ পিটার বাটলার। বেশ কিছু দিন ধরে সাবিনাদের অনুশীলন করিয়ে আসছেন। ইংলিশ কোচের প্রথম পরীক্ষাও এই ম্যাচ দিয়ে। কালকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাটলার শিষ্যদের চ্যালেঞ্জটা নিতে বললেন, ‘চাইনিজ তাইপে সুসংগঠিত দল। তবে র‌্যাঙ্কিংয়ের দিকে তাকালে হবে না। ম্যাচটি কঠিন হবে। আমাদের মেয়েদের সামনে চ্যালেঞ্জ নিতে হবে। যেন সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়।’

স্বাগতিকদের অধিনায়ক সাবিনা খাতুনও ভালো কিছুর আশায় মাঠে নামতে চাইছেন, ‘প্রতিপক্ষকে সবসময় সম্মান করি, র‌্যাঙ্কিংয়ে তারা যে অবস্থানেই থাকুক না কেন। নতুন কোচের অধীনে প্রায় তিন মাস অনুশীলন করা হয়ে গেছে। সব কোচেরই নিজস্ব দর্শন থাকে, সে যেভাবে চেষ্টা করেছি, মেয়েরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অনেক দিন পর ইন্টারন্যাশনাল ম্যাচ।শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা, সব মিলিয়ে আসলে সাফের জন্য অবশ্যই এগুলো দরকার। সবকিছু মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার।’

Bangladesh-women's-football-trainingচোটের কারণে মিডফিল্ডার মারিয়া মান্দা নেই। তার অভাব অনুভব করবেন সাবিনা,‘অবশ্যই ওদের জায়গাতে ওরা সেরা। মারিয়ার সঙ্গে কারোরই তুলনা করি না। ও আসলে অন্য লেভেলের। ওর আর মনিকার যে রসায়ন, সেটা মিস করবো। তবে দোয়া থাকবে ও দ্রুত সেরে উঠুক।’

চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ হবে। যার প্রথমটি কাল। দুই ম্যাচ থেকে সাবিনা ইতিবাচক কিছু অর্জন করতে চাইছেন,‘ নিজেদের অবস্থান কী সেটা বুঝতে পারবো। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না। আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর ম্যাচ খেলা ভিন্ন ব্যাপার। তো ছয়-সাত মাস পর মেয়েরা কিভাবে গুছিয়ে খেলতে পারবে সেটা একটা ব্যাপার। তবে নিজেদের দর্শক মাঠে থাকবে। আমার মনে হয়, মেয়েরা যদি স্বাভাবিক খেলতে পারে, অবশ্যই ভালো কিছু হবে।’

চাইনিজ তাইপেও বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে। তাদের কোচ চ্যাং হি মিংয়ের বাংলাদেশে আসার সুযোগ হয়েছিল আগে। কিন্তু কোচিংয়ে আসার ডাক পেলেও সুযোগ না হওয়ায় আসতে পারেননি। এবার প্রথম এসেই বললেন, ‘১০ বছর আগে আসার সুযোগ থাকলেও আসতে পারিনি। এখন এসে খুশি। এখানে এসেছি তবে আবহাওয়া,সমর্থক ও মাঠ আমাদের প্রতিকূল থাকবে হয়তো। তবে আমাদের দল প্রশিক্ষিত, সুশৃঙ্খল। আশা করছি তারা মাঠে ভালো খেলবে। বাংলাদেশকে সম্মান করছি। র‌্যাঙ্কিং যাই থাকুক না কেন। তবে আমরা ম্যাচ জিততে চাই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী