চাইনিজ তাইপের বিপক্ষে এবার কেমন খেলবে বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৪, ১৯:৫২আপডেট : ০২ জুন ২০২৪, ১৯:৫২

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে কেমন দল, তা তারা বাংলাদেশকে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে ৪-০ গোলে উড়ে গেছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা। সেভাবে প্রতিদ্বন্দ্বিতার আমেজই দেখাতে পারেনি। টেকনিক্যালি-ট্যাকটিক্যালি তাইপে দেখিয়ে দিয়েছে কীভাবে উঁচুমানের ফুটবল খেলতে হয়। তবে আগামীকাল কিংস অ্যারেনাতে বিকাল পৌঁনে ৬টায় দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে আগের মতো ভুল করতে চাইছে না বাংলাদেশ। আগের ম্যাচ থেকে শিক্ষা কাজে লাগিয়ে নিজেদের খেলাটার দিকে মনোযোগ দেওয়ার লক্ষ্য।

এমনিতে নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলারের অভিষেকটা মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচেই বড় হার। কাল হয়তো একটু দেখেশুনে নামাবেন সাবিনা-সানজিদাদের। বাংলা ট্রিবিউনকে কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা হেরেছি ঠিক আছে। তবে দেখতে হবে তাদের র‌্যাঙ্কিং কোথায় আর আমরা কোথায়। বিরতির পর কিন্তু আমরা নিজেদের গুছিয়ে নিয়ে এক গোলের বেশি দিতে দেইনি। আশা করছি পরের ম্যাচ আমরা ভালো খেলতে পারবো।’

অনুশীলনে বাংলাদেশ দল

এই ভালো খেলা হয়তো হতে পারে যথাসম্ভব কম গোল হজম কিংবা ভুলের পুরনাবৃত্তি না করা। বাটলার সেদিকে যেতে চাননি, ‘আমার দলে তরুণ খেলোয়াড়ই বেশি। তাদেরকে সময় দিতে হবে। আগের ম্যাচে একরকম ফরমেশন ছিল। কালকের ম্যাচে হয়তো অন্যরকম হতে পারে। দুটি চিন্তা করে রেখেছি।’

আগের ম্যাচের ব্যাখ্যা দিতে গিয়ে বাটলার বলেছেন, ‘আগের ম্যাচে খেলোয়াড়দের লড়াইয়ে আমি খুশি। আর এগিয়ে যেতে হলে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। রক্ষণে ভিড় বাড়িয়ে রক্ষণাত্মক ফুটবল খেলে এগিয়ে যাওয়া যাবে না। অনেক সময় দল তৈরির জন্য হারের ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে