মায়ামির মাঠে আর্জেন্টিনাকে নিয়ে মেসির অনুশীলন

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৯:৩১আপডেট : ০৪ জুন ২০২৪, ১৯:৩৪

চলতি মাসেই যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর। এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচ খেলবে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে। এই দুটো ম্যাচও হবে যুক্তরাষ্ট্রে। এজন্য অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। জাতীয় দলের সতীর্থদের নিয়ে নিজ ক্লাব ইন্টার মায়ামির মাঠে ঘাম ঝরাচ্ছেন মেসি।

আগামী ৯ জুন শিকাগোতে ইকুয়েডরের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ণরা। ম্যারিল্যান্ডে তাদের লড়াই গুয়াতেমালার বিপক্ষে ১৪ জুন। তার এক সপ্তাহ পর শুরু হবে কোপা আমেরিকা।

২৯ সদস্যের মধ্যে সাতাশ জন মেসির ক্লাব মাঠে ট্রেনিং সেশনে যোগ দেন। ছিলেন না কেবল ফ্রাঙ্কো আরমানি ও গঞ্জালো মন্তিয়েল। ভিন্নভাবে নিজেদের প্রস্তুত করেছেন ফুটবলাররা। কেউ ছিলেন জিমে, গোলকিপাররা ছিলেন গোলপোস্টের নীচে। আর বেশিরভাগ খেলোয়াড়রা বল নিয়ে ও বল ছাড়া কোর্টে অনুশীলন করেছেন। ছোট জায়গায় বল নিয়ে ঘাম ঝরিয়ে অনুশীলন শেষ করে দল।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী