শেষ দিকে এন্দ্রিকের গোলে মেক্সিকোকে হারালো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৪, ১০:১০আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:৩৭

খুব শিগগির রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। যাকে বলা হচ্ছে বিস্ময় বালক। কেন তাকে এমন তকমা দেওয়া সেটা নিজেই প্রমাণ করে যাচ্ছেন তিনি। প্রীতি ম্যাচে শেষ দিকে তার স্কোরেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। কোপা আমেরিকার আগে প্রাক প্রস্তুতিতে মেক্সিকোকে তারা ৩-২ গোলে হারিয়েছে। 

প্রস্তুতি ম্যাচ হওয়ায় শুরুর একাদশ থেকে প্রথম পছন্দের খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র। তাদের মধ্যে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও রাফিনহারা। তাতেও সমস্যা হয়নি। বিকল্প লাইনআপ লিড নেয় পঞ্চম মিনিটে। সাভিওর পাস থেকে গোল করেন আন্দ্রিয়াস পেরেইরা। ৯ মিনিট পর আসে দ্বিতীয় গোল। স্কোর করেন গাব্রিয়েল মার্তিনেলি। শুরুতে এদের মিলিতাওর লম্বা থ্রো পেয়ে যান ইয়ান কুতো। তিনি মার্তিনেলিকে বল ফ্লিক করে দিলে আসে দ্বিতীয় গোল। 

দুই গোলে পিছিয়ে যাওয়ার পরও হাল ছেড়ে দেয়নি মেক্সিকো। আসল খেলাটা তারা জমিয়ে রাখে দ্বিতীয়ার্ধে। ৭৩ মিনিটে জুলিয়ান কুইনোন্সের গোল স্কোর ২-১ করেছে। তার পর যোগ করা সময়ে ৯২ মিনিটে সমতা ফেরান গুইলেরমো মার্তিনেজ আয়ালা। শেষ দিকে জমে ওঠা ম্যাচে চার মিনিট পর জয় নিশ্চিত করেছেন বিস্ময় বালকের তকমা পাওয়া এন্দ্রিক। তার হেডে ৩-২ গোলের জয় নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঠ ছেড়েছে। রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের সতীর্থ হতে যাওয়া ভিনিসিয়ুসেরও এই গোলে অবদান ছিল। তার ক্রসে মাথা ছুঁয়েছেন এন্দ্রিক। নতুন ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে এটি তার তৃতীয় গোল। 
   
কোপার ৯বারের চ্যাম্পিয়ন ব্রাজিল আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বুধবার। সেদিন তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। কোপা আমেরিকায় সেলেসাওদের প্রথম ম্যাচ ২৪ জুন। সেদিন তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

/এফআইআর/ 
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে