অস্ট্রেলিয়া ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার গোলে চোখ মোরসালিনদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৯:০২আপডেট : ১১ জুন ২০২৪, ১৯:০২

গত বছর ২১ নভেম্বর লেবাননকে আরেকটু হলেই হারিয়ে দিতে যাচ্ছিল বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে কিংস অ্যারেনাতে নিজেদের ভুলে গোল খায়। তারপর ৫ মিনিটের মধ্যে সমতায় ফেরে বাংলাদেশ। শেখ মোরসালিন গোল করে সমর্থকদের আনন্দে ভাসান। আজ কাতারের খলিফা স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে আরও একটি দৃষ্টিনন্দন ম্যাচ উপহার দেওয়ার সময়।

বাংলাদেশ সময় রাত ১০টায় লেবাননের বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত জামাল ভূঁইয়ারা। ঢাকায় সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে দুই গোলে হারতে হয়েছিল। 

সেই ম্যাচে তারিক কাজীরা ডিফেন্স জমাট রাখার চেষ্টা করে বড় ব্যবধানে হারেনি। তবে প্রতি আক্রমণে রাকিব হোসেন ও শেখ মোরসালিনরা কয়েকবার সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। আজ ১২০ নম্বর র‌্যাঙ্কিংয়ে থাকা লেবাননের বিপক্ষে সুযোগ পেলে আর তা নষ্ট করতে চান না। গোল করার অলিখিত চাপও আছে তাদের ওপর।

ঢাকার ম্যাচে অধিনায়ক তপু বর্মণ তো আগেই বলেছেন, লেবাননের বিপক্ষে পয়েন্ট পেতে হলে গোল করতে হবে। ফরোয়ার্ডদের বাড়তি দায়িত্ব নিতে হবে। এছাড়া ডিফেন্সও হতে হবে মজবুত দেয়ালের মতো, সবাইকে চেষ্টা করতে হবে।

চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে ছিলেন মোরসালিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন। তবে ছিলেন নিজের ছায়া হয়ে। সকারুদের বিপক্ষে লড়াই করে হারের পর মোরসালিন চোখ রেখেছিলেন লেবানন ম্যাচের দিকে। আগেই বলেছিলেন, 'দল হিসেবে খেলে খুব ভালো করেছি। চেষ্টা থাকবে আরও ভালো করার। অস্ট্রেলিয়া ম্যাচের আত্মবিশ্বাস অবশ্যই কাজে লাগবে। তাদের বিপক্ষে যেভাবে লড়াই করেছি, লেবাননের সঙ্গে যে করেই হোক পয়েন্ট নিতে হবে।’

তা করতে হলে গোলও পেতে হবে। রাকিবও সুযোগ পেলে সেটাই করে দেখাতে চান, 'সুযোগ পেলে গোল করা কিংবা করানোর দিকে দৃষ্টি থাকবে।'

আজ বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন হতে পারে।  মোহাম্মদ সোহেল রানার জায়গায় জামাল ও মেহেদী হাসান মিঠুর পরিবর্তে বিশ্বনাথ ঘোষের ফেরার সম্ভাবনা রয়েছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি