সেই এরিকসেনের গোলেও জিততে পারলো না ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪, ০০:২৭আপডেট : ১৭ জুন ২০২৪, ০০:২৭

তিন বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে দেশের প্রথম ম্যাচ খেলতে নেমে দ্বিতীয়ার্ধে আচমকা লুটিয়ে পড়েন ক্রিস্টিয়ান এরিকসেন। মাঠ ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘদিন চিকিৎসার মধ্যে ছিলেন। বুকে পেসমেকার লাগিয়ে একপর্যায়ে ফুটবলে ফিরেও এসেছেন। এবার জার্মানির ইউরো চ্যাম্পিয়নশিপে স্লোভেনিয়ার বিপক্ষে ৩২ বছর বয়সী স্ট্রাইকার গোল করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে শেষ দিকে এসে স্লোভেনিয়া গোল করে হার এড়ালে এরিকসেনদের শেষপর্যন্ত জয়ের উল্লাস করা হয়নি। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডেনমার্ক ১-১ গোলে ড্র করে স্লোভেনিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

২০১২ সালে ইউরোতে ডেনমার্ক প্রথম ম্যাচেই জয় পেয়েছিল। হারিয়েছিল নেদারল্যান্ডসকে। এবার ১২ বছর পর আবারও জয়ের পুনরাবৃত্তির সুযোগ করে দিয়েছিলেন এরিকসেন। তবে স্লোভেনিয়া হতোদ্যম না হয়ে প্রতি আক্রমণ করে খেলে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে।

স্টুটগার্ড এরিনাতে ডেনমার্ক ৩-৪-২-১ ছকে দাপট দেখায়। বিপরীতে স্লোভেনিয়া ৪-৪-২ ছকে সুযোগ পেয়েই পাল্টা জবাব দিয়েছে।

ম্যাচের ১৬ মিনিটে স্লোভেনিয়া ভালো সুযোগ পেয়েছিল। বক্সের বাইরে থেকে নেওয়া বেনজামিন সেসকোর ডান পায়ের শট অল্পের জন্য বাইরে দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি।

তবে পরের মিনিটে তাদের গোল হজম করে পিছিয়ে পড়তে হয়েছে। ১৭ মিনিটে এগিয়ে যায় ডেনমার্ক। জোনাস উইন্ডের ফ্লিক থেকে পোস্টের সামনে জায়গা খুঁজে নিয়ে ক্রিস্টিয়ান এরিকসেন ডান পায়ের শটে গোলকিপারকে পরাস্ত করে লাল জার্সিদের আনন্দে ভাসান।

২১ মিনিটে স্লোভেনিয়ার সুযোগ আসে। এরিক জানজার শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি।

২৮ মিনিটে আত্মঘাতী গোল হতে যাচ্ছিলো। ডেনমার্কের একজনের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের শরীরে লেগে অল্পের জন্য বল পোস্টের বাইরে দিয়ে গেলে দ্বিতীয় গোল খাওয়া থেকে বেঁচে যায় স্লোভেনিয়া।

৪৩ মিনিটে ডেনমার্ক সুযোগ নষ্ট করে। জোনাস উইন্ডের কাটব্যাক থেকে এরিকসেনের শট ক্রস বারের অনেক ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি।

বিরতির পর অনেকটাই আক্রমণ-প্রতি আক্রমণ খেলা হয়েছে

৫১ মিনিটে স্লোভেনিয়া দারুণ ‍সুযোগ নষ্ট করে। পিটারের হেডে জাকা বিজল পোস্টের একদম সামনে থেকে পা ছোঁয়াতে পারেননি। পারলে সমতায় ফেরার সুযোগ ছিল।

৬৫ মিনিটে ডেনমার্কের আলেকজেন্ডারের শট গোল হয়নি।

পরের মিনিটে স্লোভেনিয়ার এডাম কেরিনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

৭৭ মিনিটে স্লোভেনিয়া সমতায় ফেরে। এরিক জানজার বা পায়ের জোরালো কোনাকুনি শট জড়িয়ে যায় জালে। গোলকিপারের কিছুই করার ছিল না।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী