ভুটান ম্যাচ নিয়ে মন্তব্য করতে চান না বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ১৭:১৫আপডেট : ২৮ জুন ২০২৪, ২১:২৬

অক্টোবরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের। তার আগে নিজেদের শাণিয়ে নিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার। তবে আপাতত তার আশায় গুড়ে বালি। ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা ভুটানকে পছন্দ বাফুফে নারী উইংয়ের।

ফিফা উইন্ডোতে আগামী ১১ ও ১৪ জুলাই থিম্পুতে হবে খেলা। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১৪০ এ। আর ভুটান ১৭৩ এ। এমনিতে সাফের আসরে ভুটানের নারী দল এখনও বলার মতো তেমন কিছু করে দেখাতে পারেনি। তাই তাদের বিপক্ষে খেলে সাবিনা-সানজিদারা কতটুকু শিখতে পারবে, তা নিয়ে রয়েছে সংশয়। বাংলাদেশ দলের কোচ বাটলারও চাইছিলেন শক্তিশালী প্রতিপক্ষ। তাই ভুটানকে পেয়ে তিনি একটু অবাকই হয়েছেন।

তবে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ কতটুকু উন্নতি করতে পারবে, এমন প্রশ্নের উত্তরে কিছু বলতে রাজি হননি বাটলার। শুধু বলেছেন, ‘এই ম্যাচ আমি ঠিক করিনি। এই দায় আমার নয়। আমার কোনও মন্তব্য নেই। তবে অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ হলে ভালো হতো। আমি প্রতিপক্ষ ঠিক রিনি। আপনি মিস কিরণের (বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান) সঙ্গে কথা বলে দেখতে পারেন। তিনি এই বিষয়ে ভালো বলতে পারেন।’

যদিও নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আগেই বলেছিলেন, ‘লেবাননে আমাদের যাওয়া হচ্ছে না। এই মুহূর্তে আরও ভালো দল পাওয়া কঠিন। তাই ভুটানে গিয়ে খেলতে হচ্ছে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান