মেসি না থাকলেও মার্টিনেজের জোড়ায় গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৪, ০৮:১৬আপডেট : ৩০ জুন ২০২৪, ০৮:৪৬

উঁরুতে সমস্যা থাকায় লিওনেল মেসি ছিলেন না। তাতেও সমস্যা হয়নি আর্জেন্টিনার। কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজের জোড়া গোলে আলবেসেলেস্তেরো পেরুকে ২-০ গোলে হারিয়েছে। তাতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়া আর্জেন্টিনা গ্রুপ এ- থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে খেলতে যাচ্ছে। আর গ্রুপ পর্বেই বিদায় নিচ্ছে পেরু।

আগেই শেষ আটের টিকিট কাটায় মূল দলের কিছু খেলোয়াড়কে দেওয়া হয় বিশ্রাম। তার মধ্যে অধিনায়ক মেসিও ছিলেন। কোচ লিওনেল স্ক্যালোনিও অনুপস্থিতি এক ম্যাচের নিষেধাজ্ঞায়। একাদশে ৯টি পরিবর্তন আনা হলেও পেরু তাদের কোনও বিপদেই ফেলতে পারেনি। বরং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দাপট দেখিয়েছে। মেসি না থাকায় আক্রমণে নেতৃত্ব দেন লাউতারো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। ডি মারিয়ার থ্রু বলে চিপ করে পেরু গোলকিপারকে বোকা বানিয়েছেন ইন্টার মিলান ফরোয়ার্ড। ৮৬ মিনিটেও একই কৌশল অনুসরণ করেন তিনি। পেরুর দুর্বল রক্ষণে লং পাস থেকে চিপ করে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। 

অবশ্য দ্বিতীয় গোলটি নিয়ে পেরু প্রতিবাদও জানিয়েছিল। কারণ রিপ্লেতে দেখা গেছে, বিল্ড আপে ডিফেন্ডার আলদো কোর্জোকে ধাক্কা দিয়েছেন মার্টিনেজ। রেফারি সেজার রামোস তাদের প্রতিবাদ পাত্তা দেননি যদিও। গোলটি তাই টিকে থাকে।   

হ্যান্ডবলে ম্যাচের ৭২ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। দুর্ভাগ্য লিয়ান্দ্রো পেরেদেসের শট আঘাত করেছে পোস্টে। শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর কিংবা মেক্সিকো। 

এই জয়ে গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে শেষ আটে যাচ্ছে কানাডাও। তারা অবশ্য গ্রুপ রানার্স আপ হয়েই নকআউটে যাচ্ছে। দলটি চিলিকে রুখে দিয়েছে গোলশূন্য ড্রয়ে।  অথচ এই ম্যাচ জিতলেই নকআউটে যাওয়ার সুযোগ ছিল ২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। কিন্তু ২৭ মিনিটে দশ জনের দলে পরিণত হয়েই বিপদে পড়ে যায় চিলি।  

/এফআইআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী