১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৪, ১৩:৩৪আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৬:১০

আসছে মৌসুমে আরও শক্তিশালী দল গড়তে যাচ্ছে আবাহনী লিমিটেড। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে ট্রফি জেতার লক্ষ্য। এরই মধ্যে স্থানীয় ১৪জন খেলোয়াড়কে দলভুক্ত করেছে আকাশী-নীল জার্সিধারিরা। 

সর্বোচ্চ ৪জন এসেছে মোহামেডান স্পোর্টিং থেকে। তারা হলেন- দুই ফরোয়ার্ড জাফর ইকবাল ও শাহরিয়ার ইমন এবং দুই ডিফেন্ডার কামরুল ইসলাম ও হাসান মুরাদ। বসুন্ধরা কিংস থেকে এসেছেন  ইয়াসিন আরাফাত।  শেখ রাসেল থেকে এসেছেন বর্তমানে জাতীয় দলের নাম্বার ওয়ান গোলকিপার মিতুল মারমা। সঙ্গে রয়েছেন শেখ জামাল থেকে একই পজিশনে খেলা মাহফুজ হাসান প্রীতম। একই ক্লাবের ডিফেন্ডার শাকিল হোসেন আছেন। আরও আছেন শেখ রাসেলের ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু। তাছাড়া অভিজ্ঞ ইয়াসিন খানও এবার আকাশী-নীল জার্সির তাঁবুতে থাকবেন। রয়েছেন শাহিন আহমেদও।

ফর্টিজ থেকে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ ও ডিফেন্ডার সবুজ হোসেন এবার ধানমন্ডির দলটিতে খেলবেন। পুলিশ ক্লাব থেকে প্রবাসী ফুটবলার মাহাদি ইউসুফ খানও এবার ঐতিহ্যবাহী দলটির জার্সি পরবেন।

আগামী ১৯ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। এর আগে বাকি স্থানীয় ও বিদেশি খেলোয়াড় নিবন্ধন শেষ করবে দলটি।

নিবন্ধন নিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন,  ‘আমরা ১৪ জন নতুন খেলোয়াড়কে নিবন্ধন করেছি। অন্যরা পাইপলাইনে আছে। এবার ট্রফি জয়ের লড়াইয়ে আমরা ভালো ভাবে থাকতে পারবো।’

এবার স্প্যানিশ কোচ মারিও রিভেরাকে ডাগ আউটে দেখা যাবে। আগস্টের শুরু থেকে হবে প্রস্তুতি।  মারিও লেমস ও আন্দ্রেস ক্রুসিয়ানির পর স্প্যানিশ কোচ আবাহনীকে শিরোপা এনে দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
কিংসের ওপর ফিফার ১২তম নিষেধাজ্ঞা, অনিশ্চিত দলবদল
দেশসেরা রাকিবকে চেয়েও পায়নি ফর্টিস, ভরসা ৮ বিদেশি!
‘দুটি শিরোপা এনে দিয়েও দল পাই না, বাংলাদেশ এভাবেই চলছে’
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ