ব্রাজিলের বিপক্ষে কেউ ফেভারিট নয়: কলম্বিয়া কোচ

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৪, ১৩:৪৫আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৪:১৫

একঝাঁক তরুণদের নিয়ে কোপা আমেরিকায় খেলছে ব্রাজিল। শুরুটা যদিও আশাজাগানিয়া ছিল না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে। পরের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল মোটামুটি নিশ্চিত বলা যায়। প্যারাগুয়ে-কোস্টারিকা ম্যাচে অতিমানবীয় কিছু না ঘটলে এখন গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে কাল বুধবার সকাল ৭টায় মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ টানা ২৫ ম্যাচ অপরাজিত কলম্বিয়া।

গ্রুপ ‘ডি’ থেকে কলম্বিয়া এরই মধ্যে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সান্টা ক্লারায় আজ ড্র করলেই তাদের গ্রুপ সেরা হওয়া নিশ্চিত। গ্রুপ সেরা হতে ব্রাজিলকে অবশ্য জিততে হবে। 

দুই দলের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার জয়ের পাল্লাই ভারি। সর্বশেষ ৬ দেখায় মাত্র দুটি ম্যাচে ব্রাজিল জয়ের দেখা পেয়েছে। তার পরেও সেলেসাওদের বিপক্ষে নিজেদের ফেভারিট মনে করছেন না কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো। দলটা ব্রাজিল বলেই এমন মন্তব্য তার, ‘ব্রাজিলের বিপক্ষে হলে কেউ ফেভারিট হতে পারে না। কারণ ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাস।’

গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে এই কলম্বিয়ার কাছেই ব্রাজিল ২-১ গোলে হেরেছে। কিন্তু আর্জেন্টিনায় জন্ম নেওয়া লরেঞ্জো মনে করেন, ৯ বারের কোপা চ্যাম্পিয়নরা ভিন্ন চ্যালেঞ্জ জানাবে তাদের, ‘দেখুন পরিস্থিতি ভিন্ন। যদিও একই খেলোয়াড়রা খেলবে। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলবো বলেই গুরুত্বটা দেই। তাছাড়া দরিভাল জুনিয়রের অধীনে যে কৌশল অনুসরণ করা হবে সেটাও এক হবে না।’

অপর দিকে, কলম্বিয়ার এই দল সম্পর্কে ভালো করেই জানা আছে ব্রাজিল কোচের। দরিভাল জুনিয়র যখন সাউ পাউলোর কোচ ছিলেন, তার অধীনে খেলেছেন কলম্বিয়ান অধিনায়ক জেমস। দলটির মান সম্পর্কে ধারণা আছে বলেই কলম্বিয়ার এই দলকে তাদের প্রজন্মের অন্যতম সেরা বলে মত তার, ‘সাম্প্রতিক সময়ে আমার মনে হয় কলম্বিয়ার সেরা প্রজন্মের দল এটি। যারা বিশ্বের বড় ক্লাবগুলোতে খেলে থাকে। তাদের অনেকে আবার আমাদের এখানেই খেলে। তাই ম্যাচটা যে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, এটা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’  

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী