চলতি কোপা আমেরিকায় আর্জেন্টিনার মূল দলের হয়ে খেলছেন হুলিয়ান আলভারেজ ও নিকোলাস ওতামেন্দিরা। অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দলেও রাখা হয়েছে তাদের।
১৮ সদস্যের দলটির কোচ হাভিয়ের মাসচেরানো। অলিম্পিক দলে যেহেতু তিনজন বেশি বয়সী খেলোয়াড় রাখার নিয়ম। তাই এই দলে ৩২ বছর বয়সী ওতামেন্দি ও ৩২ বছর বয়সী গোলকিপার জেরেনিমো রুলিকে রেখেছেন তিনি। কোপার পর পরই তাদের অলিম্পিক দলটিতে যোগ দেওয়ার কথা।
এদিকে শুরু থেকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির অলিম্পিকে খেলা নিয়ে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে রাখা হয়নি। কারণ এখন তাকে কাজের চাপ সমন্বয় করেই খেলতে হচ্ছে।
অলিম্পিকে ছেলেদের ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ২৪ জুলাই। অর্থাৎ কোপা আমেরিকার ফাইনাল শেষের ১০ দিন পর। ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক, ইউক্রেন।
অলিম্পিকে আর্জেন্টিনার স্কোয়াড:
গোলকিপার: লিয়ান্দ্রো ব্রে, জেরেনিমো রুলি
ডিফেন্ডার: মার্কো ডি সেজারে, হুলিও সোলের, হোয়াকুইন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওনে।
মিডফিল্ডার: এজেকুয়েল ফার্নান্দেস, সান্তিয়াগো হেজ্জে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন জেনন।
ফরোয়ার্ড: গুইলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গোন্দু, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান,।









