যুক্তরাষ্ট্রে সন্তানসহ গ্রেফতার কলম্বিয়ান ফুটবল প্রধান

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৪, ১৩:২৮আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৭:০০

কোপা আমেরিকা ফাইনালের দিন দর্শকরা টিকিট ছাড়াই প্রবেশ করতে চাইলে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়। ওই ঘটনায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচ শুরু হয়েছে ৮২ মিনিট পর। ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক করায় কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ও তার সন্তানকে গ্রেফতার করা হয়। এছাড়া বিশৃঙ্খলা তৈরি করায় আরও ২৫ জনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

মায়ামি-ডেড পুলিশ ডিটেক্টিভ আন্দ্রে মার্টিন বলেছেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রামিন জেসুরুন ও তার ছেলে র‌্যামন জামিল জেসুরুনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারি করেছেন তারা।

গ্রেফতার রেকর্ড বলছে, ম্যাচ শেষে তারা দুজন একটি টানেল দিয়ে মাঠে প্রবেশ করতে চেষ্টা করেছিলেন, যেখানে সংবাদমাধ্যমগুলো ছিল। তাদের নিরাপত্তারক্ষীরা থামিয়ে দেন। পুলিশ রিপোর্ট বলছে, তারা ম্যাচ শুরু হওয়ার জন্য বিরক্ত ছিলেন। নিরাপত্তারক্ষীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা একসময় মারামারিতে রূপ নেয়। একজন নিরাপত্তারক্ষী জামিল জেসুরুনের বুকে হাতের তালু দিয়ে ধাক্কা দেন। ফুটবলপ্রধানের ছেলে ওই নিরাপত্তারক্ষীর ঘাড় ধরে মাটিতে ফেলে দুটো ঘুসি মারেন। মাঝরাতে তাদের দুজনকে হাজতে নেওয়া হয়।

কলম্বিয়া ফুটবল ফেডারেশনের কাছে মন্তব্য জানতে চাইলে এই ব্যাপারে সাড়া পাওয়া যায়নি। ৭১ বছর বয়সী জেসুরুন ২০১৫ সাল থেকে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং কোপার আয়োজক কনমেবলের ভাইস প্রেসিডেন্টও।

এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, টিকিট ছাড়া দর্শকদের প্রবেশের চেষ্টায় তৈরি হওয়া বিশৃঙ্খলার কারণে তারা অনুতপ্ত।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি