পিছিয়ে পড়েও ভুটানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২৪, ২০:৫০আপডেট : ২৪ জুলাই ২০২৪, ২০:৫০

থিম্পু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ঘুরে দাঁড়িয়ে গোলের তুবড়ি ছুটিয়েছে। সাগরিকার হ্যাট্রটিকে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ৫-১ ব্যবধানে ভুটানকে বিধ্বস্ত করেছে।

বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা প্রথমার্ধে ছিলেন নিষ্প্রভ। এই সুযোগে ভুটান সুযোগ পেলেই বাংলাদেশকে চাপে ফেলে গোল করেছে। ম্যাচের ১৩ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোলকিপার রুপনা চাকমার পাস শিউলি আজিম ক্লিয়ারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সেই বল ধরে দারুণ ফিনিশিং করেন ভুটানি অধিনায়ক পেমা চোদেন শেরিং।

এরপর ইয়েশে বিধার প্রচেষ্টা ক্রসবারে লাগে ফিরে এলে ব্যবধান বাড়েনি স্বাগতিকদের। বিরতি থেকে ফিরে আট মিনিটের ঝড়ে ভুটানকে লন্ডভন্ড করে দেয় বাংলাদেশ। ৪৯ মিনিটে সাগরিকা এনে দেন সমতা ফেরানো গোল। পাঁচ মিনিট পর ব্যবধানও বাড়িয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ছয় গজ বক্সে সাগরিকার ক্রস পেয়ে অনায়াসে জালে পাঠান অধিনায়ক সাবিনা খাতুন। একটু পরই ভুটানের জালে আবার বল পাঠায় পিটার বাটলারের শিষ্যরা। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। শেষ দিকে ভুটানের জালে আরও দুইবার বল পাঠান সাগরিকা। তাতে পূরণ হয় হ্যাটট্রিক।

২৭ জুলাই দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী