আর্জেন্টিনার গোল বাতিলের পর মেসির প্রতিক্রিয়া, ‘অবিশ্বাস্য’

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ১৫:০২আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৫:০৮

প্যারিস অলিম্পিকের পর্দা উঠার আগেই নাটকীয় এক ম্যাচের সাক্ষী হয়ে থাকলো এর ফুটবল টুর্নামেন্ট। মরক্কো-আর্জেন্টিনা ম্যাচেই ঘটেছে সেটা। দ্বিতীয়ার্ধের যোগ হওয়া সময়ে আর্জেন্টিনা (২-২) সমতা ফেরালেও অনেক পরে জানানো হয় যে, ভার রিভিউতে সেটি অফসাইডে বাতিল হয়েছে!

সেঁত এতিয়েনে ম্যাচের শেষটা ভরপুর ছিল বিশৃঙ্খলায়। কিছুদিন আগে কোপা আমেরিকা জিতে ফ্রান্সকে উদ্দেশ্য করে বর্ণবাদী গান গাওয়ার ঘটনার পর মাঠে খেলতে নামলে এদিন দুয়োর শিকার হয় আর্জেন্টিনা। শেষ দিকে তো বোতল বৃষ্টিসহ নানা বস্তু নিক্ষেপ করা হয় তাদের দিকে। ম্যাচটা যখন ২-২ ড্র বলে ভাবা হচ্ছিল তখন কিছু ভক্ত মাঠে অনুপ্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর্জেন্টিনার দ্বিতীয় গোল উদযাপনের সময় দর্শক সারি থেকে ছুড়ে মারা হয়েছে প্লাস্টিক কাপ, বোতল। তার আগে ম্যাচটার যে অবস্থা ছিল তাতে ২-১ গোলের স্কোরে পরাজয় নিশ্চিত ছিল আর্জেন্টিনার। যোগ হওয়া সময়ের ১৬তম মিনিটে আসে মেদিনার গোল। মাঝে ম্যাচ স্থগিত থাকলে দুই ঘণ্টা বিরতির পর জানানো হয় শেষ গোলটা ছিল অফসাইড।

ম্যাচ স্থগিত হওয়ার আগে অবশ্য রেফারি শেষ বাঁশি বাজাননি। তাই ম্যাচের ভাগ্য নিয়ে ছিল অনিশ্চয়তা। দুই ঘণ্টা বিলম্বের পর স্টেডিয়াম ফাঁকা করে দুই দল আবার তিন মিনিটের বেশি সময়ের জন্য মাঠে নামলে তখন বোঝা গেছে ম্যাচের পরিস্থিতি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। আর্জেন্টিনার সমতাসূচক গোল বাতিল হওয়ায় জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি তার প্রতিক্রিয়া জানিয়েছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। লিখেছেন ইনসোলিতো। যার অর্থ দাঁড়ায় –অবিশ্বাস্য ঘটনা।  

দুইবারের সোনাজয়ী আর্জেন্টিনার হয়ে এদিন নিষ্প্রভ পারফরম্যান্স ছিল জাতীয় দলের তারকা নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও জেরোনিমো রুলির। তারা মাঠে নেমে ভাগ্য বদল করতে পারেননি। 

/এফআইআর/
সম্পর্কিত
অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ
শীতকালীন অলিম্পিক: ইতিহাসের সবচেয়ে দামী পদক পাচ্ছেন খেলোয়াড়রা
প্যারিস অলিম্পিকের জমকালো বিদায়ে লস অ্যাঞ্জেলসের বার্তা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের